Breaking News
Home / TRENDING / “আমি ভালো আছি” বললেন ‘মৃত’ রেজ্জাক মোল্লা

“আমি ভালো আছি” বললেন ‘মৃত’ রেজ্জাক মোল্লা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

“আমি ভালো আছি” বললেন ‘মৃত’ রেজ্জাক মোল্লা (Abdul Rezzak Mollah)। বৃহস্পতিবার সকালে গুজব ছড়িয়ে যায় মারা গিয়েছেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী তথা ভাঙ্গড়ের (Minister & MLA Bhangore) বর্ষীয়ান বিধায়ক আব্দুর রেজ্জাক মোল্লা। আগুনের মত খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। শুরু হয়ে যায় প্রয়াত নেতাকে শ্রদ্ধা জ্ঞাপনের পালা। পশ্চিমবঙ্গ বিধানসভায় আব্দুর রেজ্জাক মোল্লার সতীর্থ বেশকিছু বিধায়ক সোশ্যাল মিডিয়ায় নিজেদের একাউন্টে তাঁর আত্মার শান্তি কামনা করে বার্তাও প্রকাশ করে দেন।

পরে রেজ্জাক সাহেবের মোবাইলে ফোন করলে, তিনি নিজেই জানান, “আমি ভালো আছি।” কে বা কারা তার মৃত্যুর গুজব ছড়িয়েছে তা নিজেই জানেন না প্রাক্তন এই সিপিএম নেতা। ভাঙড়ের তৃণমূল বিধায়ক বলেছেন, “আমি এখন নিউটাউনের ফ্ল্যাটে রয়েছি। আগামীকাল দেশের বাড়ি চলে যাব। জানি না কারা আমার মৃত্যুর খবর ছড়িয়ে দিয়েছে। তবে সত্যি সত্যিই আমি ভালো আছি।” তাঁর শারীরিক অবস্থা প্রসঙ্গে জানতে চাওয়া হলে রাজ্যের মন্ত্রী বলেন, “আমার এখন ৭৭ বছর বয়স। এই বয়সে মানুষ যেমন সুস্থ থাকে আমিও ঠিক তেমনি সুস্থ হয়েছি।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *