Breaking News
Home / TRENDING / করোনা ভাইরাসে আক্রান্ত হলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

করোনা ভাইরাসে আক্রান্ত হলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।‌

করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Joytipriyo Mullick) । রবিবার সন্ধ্যায় তাঁকে কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাস সংলগ্ন এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। জ্যোতিপ্রিয় রাজ্যের তৃতীয় মন্ত্রী যিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে হলেন। তাঁর আগে দমকল মন্ত্রী সুজিত বসু ও প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছিলেন। যদিও তারা সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন। গত বৃহস্পতিবার নৌকা করে স্বরূপনগরে সেচ দপ্তরের একটি বৈঠকে গিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। তখনই বৃষ্টিতে ভিজেছিলেন তিনি। ফলে জ্বর আসে। কিন্তু তার সঙ্গে ছিল গলা ব্যথাও। এই দুই-ই করোনা ভাইরাসের সংক্রমিত হওয়ার লক্ষণ। তাই দেরি না করে কোভিড পরীক্ষা করতে দেন। আর সেখানেই রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কিছুটা কম রয়েছে। এছাড়াও রক্তে শর্করার পরিমাণ বেশি। তাই কিছুটা হলেও মন্ত্রীকে নিয়ে চিন্তিত চিকিৎসকরা।

আগামী বুধ ও বৃহস্পতিবার বিধানসভার বাদল অধিবেশন বসছে। তার আগেই হাবরার বিধায়কের এহেন করোনা সংক্রমিত হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে তৃণমূলের বিধায়ক মহলে। যদিও আগামী মঙ্গলবার সারাদিন ও বুধবার সকালে বিধানসভায় স্বাস্থ্য দফতরের উদ্যোগে কোভিড পরীক্ষার বন্দোবস্ত করা হয়েছে। বিধায়ক, বিধানসভার কর্মচারী ও নিরাপত্তারক্ষী এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিদেরও কোভিদ পরীক্ষা বাধ্যতামূলক করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার আগেই জ্যোতিপ্রিয় মল্লিকের এভাবে করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা রাজ্য সরকারের কাছে ধাক্কা বটে। আগামী ৯ সেপ্টেম্বর বিধানসভাতেই রাজ্য মন্ত্রিসভার বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাই রাজ্যের সমস্ত মন্ত্রীরা ওইদিন বিধানসভায় হাজির হবেন।

ইতিমধ্যে করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন তৃণমূল (TMC) বিধায়ক তমোনাশ ঘোষ ও এগরার বিধায়ক সমরেশ দাস। মারা গিয়েছেন পানিহাটি পুরসভার প্রশাসক স্বপন ঘোষ। এই মারণ ভাইরাসে সংক্রমিত হলেও সুস্থ হয়ে ফিরেছেন বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, স্নেহাশিস চক্রবর্তী, জটু লাহিড়ী, দুলাল দাস, সিপিএমের অশোক ভট্টাচার্য ও মানস মুখোপাধ্যায়। সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রাক্তন বিধায়ক মুর্শিদাবাদ জেলা তৃণমূলের মুখপাত্র অপূর্ব সরকার। লোকসভায় যোগদানের আগে কোভিড পরীক্ষা করাতে গিয়ে পজিটিভ হয়েছেন জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমান। উভয়ই সেল্ফ আইসোলেশন রয়েছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *