Breaking News
Home / TRENDING / আচমকাই অগ্নিকাণ্ডের ঘটনা খিদিরপুর ফ্যান্সি মার্কেটে

আচমকাই অগ্নিকাণ্ডের ঘটনা খিদিরপুর ফ্যান্সি মার্কেটে

সূর্য সরকার।

দক্ষিণ কলকাতা এলাকার খিদিরপুর ফ্যান্সি মার্কেট (Khidirpur Fancy Market) বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। সোমবার রাতে আচমকাই ওই মার্কেটের টপ ফ্লোরে আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে একের পর এক দমকলের ইঞ্জিন। মোট ছয়টি দমকল ইঞ্জিন কাজ করেছে ঘটনাস্থলে। খবর পাওয়া মাত্রই সেখানে চলে আসে স্থানীয় একবালপুর ও ওয়েস্ট পোর্ট থানার পুলিশ। বিপর্যয় মোকাবিলা দলও সেখানে রয়েছে।

এদিকে পুজোর উদ্বোধনে ব্যস্ত কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) এই খবর শোনা মাত্রই ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি খতিয়ে দেখে, কথা বলেন এলাকাবাসীর সঙ্গে। অগ্নি নির্বাপনের কাজের তদারকিও করেন। পুলিশ সূত্রে খবর, আচমকাই ওই বিল্ডিংয়ের ওপরের তলায় আগুন লেগে যায়। তবে শর্ট সার্কিটের কারণে নাকি অন্য কোনও কারনে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। ঘটনাচক্রে, এই ফ্যান্সি মার্কেট এলাকাটি মেয়র ফিরহাদ হাকিমের বিধানসভা কেন্দ্র কলকাতা বন্দরের অন্তর্গত।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *