চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
“আপনি করোনাটাকে সামলান, অমিত শাহকে (Amit Shah) বলেছিলাম।” এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার বিকেলে আয়োজিত নবান্নের (Nabanna) সাংবাদিক সম্মেলনে একথা বলেন তিনি। এদিনের সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বলেন, “আমি অমিত শাহকে বলেছিলাম, এতো টিম পাঠাচ্ছেন পাঠান। আপনার যদি মনে হয় আমার সরকার পারছে না, আপনি নিজে দায়িত্ব নিন না। আপনি করোনাটাকে সামলান। আমার কোনও আপত্তি নেই”। তিনি আরও বলেন, “তবে হ্যাঁ, আমি তাঁকে থ্যাঙ্কস জানাচ্ছি। উনি এখানে প্রেজেন্ট নেই। তাও বলছি, উনি বলেছিলেন, না না তেমন তো কিছুই হয়নি। সরকার ভেঙে দেব কী করে?”
প্রসঙ্গত, করোনা ভাইরাসের সংক্রমণের মোকাবিলার পরিস্থিতি খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (Home Ministry) আন্তঃরাজ্য প্রতিনিধিদলটি কখনও বেলেঘাটা আইডি, কখনও আবার বাঙুর হাসপাতালে হানা দিয়ে রাজ্য সরকারের অস্বস্তি বাড়িয়েছিল। দুই ভাগ হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দলটি দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সর্বত্রই বিচরণ করেছিল। দক্ষিণবঙ্গের দলটি রাজারহাট কোয়রান্টিন সেন্টার, এমআর বাঙ্গুর হাসপাতাল, সঞ্জীবন হাসপাতাল, ডুমরজলা স্টেডিয়াম কোয়রান্টিন সেন্টার, হাওড়া সালকিয়া, গোলাবাবাড়ি, কলকাতারা বিভিন্ন বাজারে পরিদর্শন করা হয়ে গিয়েছে।
যা নিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল বাংলায়। বিষয়টি নিয়ে বেজায় ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর সেই বিতর্ককে আরো উস্কে দিয়ে কলকাতায় ‘পাবলিক হেলথ টিম’ পাঠাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Health Ministry) পাঠায় কেন্দ্রীয় সরকার। এদিনের সাংবাদিক সম্মেলনে যাবতীয় বিষয় নিয়ে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের ভূমিকায় যে তিনি আদৌ খুশী না তা বুঝিয়ে দিয়েছেন বারবার। রাজনৈতিক মহলের মতে মুখ্যমন্ত্রীর ওপর চাপ বেড়েছে বেজায়। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে প্রথমে কোনঠাসা অবস্থা রাজ্য সরকারের। তারওপর আমফান ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় যেভাবে জনবিক্ষোভ শুরু হয়েছে, তাতেও চাপে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় কেন্দ্রীয় সরকারের একের পর এক প্রতিনিধিদল রাজ্যে পাঠানো নিয়ে তাঁর ওপর রাজনৈতিক চাপ বেড়েছে কয়েকগুণ। শুধু করোনা সংক্রমনের মোকাবিলায় নয়, রাজ্যে লকডাউন সঠিক ভাবে কার্যকর হচ্ছে না বলেও অমিত শাহের মন্ত্রালয় কড়া চিঠি দিয়েছিল নবান্নকে। পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানো নিয়েও বিস্তর জলঘোলা হয়েছিল কেন্দ্র-রাজ্য সম্পর্কে। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি দিয়ে এ বিষয়ে হস্তক্ষেপ এ দাবি জানিয়েছিলেন। চিঠির চাপে পড়েই শেষমেষ অনুযায়ী শ্রমিকদের ফেরাতে বাধ্য হন মমতা বন্দ্যোপাধ্যায়। মহলের ধারণা সেই চাপ সহ্য করতে না পেরে দিন কার্যত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার কথোপকথনের বিষয়টি প্রকাশ্যে এনে ফেলেছেন মুখ্যমন্ত্রী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news