Breaking News
Home / TRENDING / ৩ মে-র পরেও রেল ও বিমান পরিষেবা চালুর সম্ভাবনা কম

৩ মে-র পরেও রেল ও বিমান পরিষেবা চালুর সম্ভাবনা কম

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ঘোষিত লকডাউন ৩ মে শেষ হওয়ার পরেও রেল ও বিমান পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা কম। বেশ কয়েকটি জাতীয় সংবাদমাধ্যমে এমন রিপোর্ট প্রকাশিত হয়েছে। তাই ৩ মে-র পরেও বিমান সংস্থাগুলো কোনও বুকিং নিতে নিষেধ করা হয়েছে বলেও ওই রিপোর্টে প্রকাশিত হয়েছে। আগামী ৪ মে থেকে কিছু ঘরোয়া উড়ান এবং ১ জুন থেকে কিছু আন্তর্জাতিক উড়ান চালানো হবে। এই মর্মে এয়ার ইন্ডিয়া একটি বিজ্ঞাপন প্রকাশ করে।  বিজ্ঞাপনের বিষয়টি সামনে আসতেই শনিবার সরকারের তরফে জানানো হয়, ঘরোয়া হোক বা আন্তর্জাতিক, কোনও বিমানই এখন চালানোর অনুমতি দেওয়া হবে না। অসামরিক বিমান পরিবহণ (Civil Aviation) মন্ত্রী হরদীপ সিংহ পুরী এ প্রসঙ্গে বলেন, “বিমান মন্ত্রকের তরফে কোনও ঘরোয়া বা আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়নি। সরকার এ বিষয়ে সবুজ সঙ্কেত দেওয়ার পরই যেন বিমান সংস্থাগুলো বুকিং চালু করে।”

শনিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বে মন্ত্রিগোষ্ঠীর বৈঠক হয় করোনা সংক্রান্ত সামগ্রিক পরিস্থিতি নিয়ে। ওই বৈঠকে এখনই গণপরিবহণ ব্যবস্থা চালু না করার বিষয়টি তুলে ধরেন সরকারের অনেক প্রতিনিধিই। এমন পরিস্থিতিতে গণপরিবহণ চালু করা যে ঝুঁকিপূর্ণ হবে, সে বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা। স্বাস্থ্য মন্ত্রকের সবুজ সঙ্কেত পাওয়ার পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বৈঠকে আলোচনা হয়েছে। ওই রিপোর্টে আরও বলা হয়েছে, সামাজিক দূরত্বের কথা মাথায় রেখেই এই পরিষেবাগুলো আপাতত বন্ধ রাখা হতে পারে। তবে পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হতে পারে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *