Breaking News
Home / TRENDING / দিঘার বাজার কাঁপালো বিশালাকার শংকর মাছ, বিক্রি হল ৩২ হাজার টাকায়

দিঘার বাজার কাঁপালো বিশালাকার শংকর মাছ, বিক্রি হল ৩২ হাজার টাকায়

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

সপ্তাহের শুরুতেই বিশালাকার চিল শংকর মাছ (Chil Shankar fish) দেখতে দিঘা (Digha) মোহনা বাজারে ভিড় জমালেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। মাছটি নজরে পড়তেই কেউ কেউ ক্যামেরাবন্দি করেন সেটিকে। জানা গিয়েছে, রানাঘাটের এক ব্যবসায়ী কিনেছেন মাছটি। জানা গিয়েছে, ওড়িশার এক ট্রলার মালিকের জালে ওঠে ৭৮০ কেজি ওজনের বিশালাকৃতির এই মাছটি। সোমবার সকালে সেটিকে নিয়ে যাওয়া হয় দিঘার মোহনা বাজারে। এই খবর এলাকায় চাউর হতেই করোনা ভাইরাসের আতঙ্ক দূরে সরিয়ে মাছ দেখতে বাজারে হাজির হন বহু মানুষ। স্বাভাবিকভাবেই ভেঙে যায় সামাজিক দূরত্বের যাবতীয় শর্ত। কারণ, এই আকৃতির শংকর মাছের দেখা সাধারণত মেলে না। করোনা সংক্রমণে তোয়াক্কা না করেই পর্যটক ও স্থানীয়রা মাছটির ছবি তোলেন।

এরপর সেটিকে নবকুমার পয়ড়্যার কাঁটাতে বিক্রির জন্য পাঠানো হয়। নিলামে রানাঘাটের এক পাইকার ৩২ হাজার টাকায় মাছটি কিনে নেন। এপ্রসঙ্গে এক মৎস্যজীবী জানান, ৭৮০ কিলোগ্রাম ওজনের এই বিশালাকার মাছটি বিক্রি হয়েছে ২১০০ টাকা কেজি দরে। প্রসঙ্গত, দিঘায় মাঝে মাঝেই মৎস্যজীবীদের জালে ধরা পড়ে বিশালাকার মাছ। চলতি বছরের মার্চে ৯০০ কেজির একটি শংকর মাছ উঠেছিল জালে। সেটির খবর ছড়াতেও একই ভাবে বাজারে ভিড় করেছিল বহু মানুষ। এছাড়াও বিভিন্ন সময়ে বিশাল মাপের ভিন্ন মাছও উঠেছে জালে।

গত মাসের শেষে দিঘার অদূরে মন্দারমণির সৈকতে বিশাল মাপের তিমি ভেসে এসেছিল। সেটির দেহে আঘাতের চিহ্ন ছিল। সেটি ছিল লম্বায় ৩৫ ফুট ও চওড়ায় দশ ফুট।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *