সূর্য সরকার।
গুরু পূর্ণিমার পূণ্যলগ্নে দ্বিতীয়বার বাবা হলেন তৃণমূল কংগ্রেসের “যুবরাজ” অভিষেক বন্দ্যোপাধ্যায় (Avishek Banerjee)। এক মেয়ের পর এবার ছেলে হল তাঁর। সোমবার ভাগীরথী নেওটিয়া হাসপাতালে বেলা সাড়ে ১২টা নাগাদ পুত্রসন্তানের জন্ম দেন অভিষেক পত্নীর রুজিরা। সূত্রের খবর, মা ও সদ্যজাত দু’জনেই ভালো আছেন।
গত কয়েক মাস স্ত্রী অন্তঃসত্ত্বা থাকায় দলের বেশির ভাগ কর্মসূচিতে যোগদান কমেছিল অভিষেকের। কিন্তু, সোমবার স্ত্রী হাসপাতালে ভর্তি হলেও ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশে আয়োজিত দলীয় কর্মসূচিতে অংশ নিতে এসেছিলেন ডায়মন্ড হারবারের সংসদ সদস্য। অভিষেকের মেয়ের নামকরণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বছর পাঁচেকের অভিষেক কন্যা আজানিয়া এতদিন ছিলেন বন্দ্যোপাধ্যায় পরিবারের সর্ব কনিষ্ঠ সদস্য।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news