ওয়েব ডেস্কঃ
‘রামায়ণ কথা’ চলাকালীন রাজস্থানে শামিয়ানা ভেঙে মৃত্যু হল ১৫ জনের, আহত কমপক্ষে ৫০ জন। রবিবার রাজস্থানের বারমেড় জেলায় ‘রামায়ণ কথা’ চলাকালীন প্রচন্ড ঝড়ে শামিয়ানা ভেঙে যায়। এর ফলে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক অবস্থায় জানা যাচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ ও দমকল বাহিনী।
বারমেড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার কে সিংহ বলেন, ওই ধর্মীয় অনুষ্ঠানটি চলাকালীন আচমকা প্রবল ঝড় আসে। যার ফলে শামিয়ানার একাংশ ভেঙে পড়ে। এই ঘটনায় সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শিরা জানান, ঝড়ের প্রভাবে শামিয়ানাটি ভেঙে পড়ে। এরপরই কয়েকজনের চিৎকারে হুড়োহুড়ি পড়ে যায়। প্রাণ রক্ষার জন্য যে যেদিকে পারে পালিয়ে যাওয়ার সময় আরও কয়েকজন মানুষ পদপৃষ্ঠ হয়ে মারা যায়। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত, প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news