Breaking News
Home / TRENDING / ভারতে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠছেন দু’লক্ষ মানুষ

ভারতে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠছেন দু’লক্ষ মানুষ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্তদের সুস্থ হয়ে ওঠার সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বাড়ছে ভারতে। দেশে অ্যক্টিভ কোভিড রোগীর থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যাটা এখন বেশি। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠার সংখ্যা দু’লক্ষ ছাড়িয়ে গেল। এখনও অবধি দেশে দু’লক্ষ চার হাজার ৭১১ জন সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০,৩৮৬ জন। এমন পরিসংখ্যান ভরসা যোগাচ্ছে ভারত সরকারকে। দেশে মোট কোভিডে আক্রান্ত হলেন তিন লক্ষ ৮০ হাজার ৫৩২ জন। কিন্তু, সুস্থতার গ্রাফ উর্ধ্বমুখী হওয়ায় স্বস্তির নিঃশ্বাস সর্বত্র। করোনা পরীক্ষা যেভাবে দিনদিন বেড়েছে তাতেও সন্তুষ্ট দেশের রাজ্য সরকারগুলি।

দেশে করোনা আক্রান্তের শীর্ষে এখনও মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় ৩,৭৫২ জন নতুন করে আক্রান্ত হয়েছেন সেখানে। সেখানে মোট আক্রান্ত হলেন এক লক্ষ ২০,৫০৪ জন। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ৫২,৩৩৪ জন। তৃতীয় স্থানে থাকা দিল্লিতে মোট আক্রান্ত হয়েছেন ৪৯,৯৭৯ জন। চতুর্থ স্থানে থাকা গুজরাতে মোট করোনা আক্রান্ত ২৫,৬০১ জন।উত্তরপ্রদেশ, রাজস্থান, পশ্চিমবঙ্গ ও মধ্যপ্রদেশ ১০ হাজারের গণ্ডি পার করে এগিয়ে চলেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনার থাবায় দেশে মৃত্যু হয়েছে ৩৩৬ জনের। দেশে মোট মৃত্যু হল ১২,৫৭৩ জনের। এর মধ্যে মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে পাঁচ হাজার ৭৫১ জনের। রাজধানী দিল্লিতে মৃত্যু সংখ্যা দাঁড়াল ১,৯৬৯-এ। তৃতীয় স্থানে থাকা গুজরাতে মারা গিয়েছেন ১,৫৯১ জন। এরপর মৃত্যুর তালিকায় রয়েছে তামিলনাড়ু ৬২৫, পশ্চিমবঙ্গ ৫১৮, মধ্যপ্রদেশ ৪৮৬, উত্তরপ্রদেশ ৪৬৫, রাজস্থান ৩২৩, তেলঙ্গানা ১৯৫ ও হরিয়ানা ১৩৪ ও কর্নাটক ১১৪।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *