ভাস্কর মান্না:
আজ সন্ধে ছ’টায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন কর্নাটকের বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পা। শুক্রবার তিনি রাজ্যপাল বজুভাই ভালার সঙ্গে দেখা করে এ কথা জানান। এর আগে ২৩ জুলাই আস্থা ভোটে হেরে যান মুখ্যমন্ত্রী কুমারস্বামী। ফলে কংগ্রেস-জেডিএসের ১৪ মাসের সরকারের পতন ঘটে।
কর্ণাটক সরকার গঠনের জন্য বিজেপি নেতারা কেন্দ্রীয় নেতৃত্বের সম্মতির জন্য অপেক্ষা করেন। অবশেষে স্বরাষ্ট্র মন্ত্রী তথা বিজেপি সভাপতি অমিত শাহ এবং কার্যকরী সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা আলোচনা করেন কর্নাটকের বিজেপি নেতা জগদীশ শেঠর এবং অরবিন্দ লিম্বাবনীরা।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ভাবি মুখ্যমন্ত্রী হিসেবে ইয়েদুরাপ্পার মন্ত্রিসভা গঠনই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ। কারণ ১৫ জন দলত্যাগ বিধায়ক সহ মোট ৫৬ জন বিধায়ক নতুন মন্ত্রিসভায় স্থান পাওয়ার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন। কিন্তু কর্ণাটকে মুখ্যমন্ত্রী সহ মোট ৩৪ জন মন্ত্রী পদে স্বীকৃত হতে পারেন। তবে বিজেপি সূত্রে বলা হয়েছে, যেসব নেতা দীর্ঘদিন ধরে বিধায়ক পদে রয়েছেন, তাঁদেরকে আগে সুযোগ দেওয়া হবে।
উল্লেখ্য, ২৩ জুলাই সন্ধ্যায় কর্নাটকে আস্থা ভোটের মাধ্যমে কুমারস্বামীর জোট সরকারের পতন ঘটে। স্পিকার ছাড়া ২০৪ কর্ণাটক বিধানসভার সরকার বানানোর জন্য প্রয়োজন ১০৩ জন বিধায়ক। আস্থাভোটে কংগ্রেসের পক্ষে ৯৯ টি এবং বিপক্ষে ১১৪টি ভোট পড়ে। প্রসঙ্গত, ১৪ মাস ধরে কুমারস্বামী ১১৬ জন বিধায়ক নিয়ে সরকার চালিয়ে এসেছিলেন। কিন্তু এই মাসে ১৫ জন বিধায়ক দল ত্যাগ করাই জোট সরকারের পতন ঘটে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news