নিজস্ব সংবাদদাতা:
স্কুল শিক্ষিকার সঙ্গে ছাত্রীর দীর্ঘদিনের শারীরিক সম্পর্ক। আর এই শারীরিক সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিল বঙ্গবাসী কলেজের ছাত্রী শুভশ্রী বর্মন। পরিণামে ছাত্রীর সঙ্গে অন্তরঙ্গ মূহূর্তের ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করে টাকা দাবি করে শিক্ষিকা। তাতেই মানসিক বিপর্যয় ঘটে ছাত্রীর। আর তার জেরেই বিষ খেয়ে আত্মঘাতী হলেন ১৮ বছরের বঙ্গবাসী কলেজের বি এসসি প্রথম বর্ষের ছাত্রী শুভশ্রী বর্মন। মর্মান্তিক এই ঘটনা ঘটে কোন্নগর অরবিন্দ রোডের চড়কতলা এলাকায়।এই ঘটনায় আত্মঘাতী ছাত্রীর বাবা ওই শিক্ষিকার বিরুদ্ধে উত্তরপাড়া থানায় জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করে ব্ল্যাকমেল ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেছেন।

গত ৩০ জুন শুভশ্রী কীটনাশক খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ৬ জুলাই সোমবার তাঁর মৃত্যু হয়। মেয়ের এই মর্মান্তিক পরিণতির জন্য বাবা সুখেন বর্মন স্থানীয় একটি স্কুলের এক প্যারাটিচারকে দায়ী করেছেন। তনয়া ঘোষ নামে ওই শিক্ষিকার কাছে গত চার বছর ধরে প্রাইভেট টিউশন নিত মেয়ে। সুখেনবাবুর অভিযোগ এই চার বছর ধরে ওই শিক্ষিকা মেয়ের দুর্বলতার সুযোগ নিয়ে জোর করে শারীরিক সম্পর্ক তৈরি করে। অনেক রাত পর্যন্ত ওই শিক্ষিকা মেয়ের সঙ্গে মোবাইলে চ্যাটও করত। মেয়ে সম্পর্ক রাখতে না চাওয়ায় শিক্ষিকা তার আপত্তিকর ছবি ফেসবুক, ইউটিউবে ছেড়ে দেবে বলে তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। প্রায়শই শিক্ষিকা মেয়ের কাছে টাকা দাবি করত। সুখেনবাবু জানান তিনি দিন মজুরের সামান্য কাজ করেন। তার পক্ষে টাকা দেওয়া সম্ভব ছিল না। সুখেনবাবুর অভিযোগ, ওই শিক্ষিকা তনয়া ঘোষের ঘনিষ্ঠ এক ছেলে বন্ধু সোমনাথ চক্রবর্তী হরিপাল থেকে তাঁর মেয়েকে বিষ এনে দেয়। সেই বিষ খেয়েই আত্মঘাতী হয় তাঁর মেয়ে শুভশ্রী। এদিকে অভিযুক্ত তনয়া ঘোষের সুমিং ক্লাবের সামনের পরিক্তলা বাড়িতে গেলে তনয়ার বাবা বলেন সম্পূর্ণ মিথ্যা কথা। আমার মেয়ের নামে মিথ্যে অপবাদ দিচ্ছে। যদিও এই ঘটনার পরেই উত্তরপাড়া থানার পুলিশ বিষ এনে দিয়েছিল সেই যুবক সোমনাথ চক্রবর্তীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
আরও পড়ুন: হুমায়ূন সমাধির মধ্যেই রয়েছে দারা শিকহোর সমাধিস্থল, ৩০০ বছর পর জানালেন দিল্লির ইঞ্জিনিয়ার
আরও পড়ুন: চিনের আগ্রাসন নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে নিহত ভারতীয় জওয়ানদের শ্রদ্ধা জানালেন বৌদ্ধ ভিক্ষুরা
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news