Breaking News
Home / TRENDING / চিনের আগ্রাসন নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে নিহত ভারতীয় জওয়ানদের শ্রদ্ধা জানালেন বৌদ্ধ ভিক্ষুরা

চিনের আগ্রাসন নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে নিহত ভারতীয় জওয়ানদের শ্রদ্ধা জানালেন বৌদ্ধ ভিক্ষুরা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

রক্তদান করে বৌদ্ধ ভিক্ষুরা (Buddhist Monk) নিহত সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন। মঙ্গলবার টালিগঞ্জ সমোবধি বৌদ্ধ বিহারের বৌদ্ধ ভিক্ষুরা এক রক্তদান শিবিরের আয়োজন করেন। এদিন বৌদ্ধ ভিক্ষুরা ক্ষোভ উগরে দেন চিনের আগ্রাসন নীতির বিরুদ্ধে। ডক্টর অরুণ জ্যোতি ভিক্ষু জানিয়েছেন, ভারতে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে করোনা ভাইরাসের সংক্রমনের পরিস্থিতি। অন্যদিকে চীনের আগ্রাসন। এই দুয়ের মধ্যে অনেক লড়াই করছে আমাদের দেশ। সেই যুদ্ধে সীমান্তে নিজেদের প্রাণ দিয়ে চিনের মতো অপশক্তিকে রুখে দিয়েছে ভারতীয় জাওয়ানরা। তাদের শ্রদ্ধা জানিয়ে আমরা বৌদ্ধ ভিক্ষুরা আজ তাদের শ্রদ্ধা জানালাম।

চিনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বৌদ্ধ ভিক্ষুরা বলেন, তথাগত বুদ্ধ সর্বদা শান্তির কথা বলে গিয়েছেন। যারা ভারতে শান্তি বিঘ্নিত করার চেষ্টা করেছেন তাঁরাও যথাযথ শিক্ষা পাবেন। ভিক্ষুকদের মতে, ভারতের মতো শান্তিপ্রিয় দেশকে অশান্ত করার চেষ্টা করে সফল হবেন না দুর্বৃত্তরা। সীমান্তে ভারতীয় সেনাবাহিনী যেভাবে পিপলস লিবারেশন আর্মির (People Liberation Army) মোকাবিলায় মোতায়েন রয়েছেন, তাতে সারা ভারত তাদের কাছে কৃতজ্ঞ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *