Breaking News
Home / TRENDING / গত ৬ মাসে বাংলাদেশে ৬০০ মহিলা ধর্ষিত: রিপোর্ট

গত ৬ মাসে বাংলাদেশে ৬০০ মহিলা ধর্ষিত: রিপোর্ট

নিজস্ব সংবাদদাতা:
নারী সুরক্ষায় বাংলাদেশের সমীক্ষা কপালে চিন্তার ভাঁজ ফেলার মতো। বাংলাদেশ মহিলা পরিষদের রিপোর্ট অনুযায়ী ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত সে দেশে ৫৯২জন মহিলা ও শিশু ধর্ষণের শিকার হয়েছে। এদের মধ্যে ৯৮জন মহিলা ও শিশু গণ ধর্ষণের শিকার হয়েছেন, ২৯ জনকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এবং ৬১ জন মহিলা ও শিশু ধর্ষকদের কবল থেকে পালিয়ে আসতে পেরেছে। এছাড়াও, বিএমপির রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে গত ৬ মাসে ২০৬৩জন মহিলা ও শিশু বধূ নির্যাতন, শ্লীলতাহানি, ধর্ষণ ও নানা ধরনের শারিরীক নির্যাতনের শিকার হন। ৭৭জনকে অপহরণ করা হয় এবং ১০জনের ওপর অ্যাসিড ছোঁড়া হয়। এছাড়াও ৬ মাসে ৮৪টি বাল্য বিবাহের ঘটনাও সামনে এসেছে রিপোর্টে । এই সমীক্ষাটি নিঃসন্দেহে চিন্তাজনক।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *