নীল বণিক
মেদিনীপুর কলেজ মাঠে প্রধানমন্ত্রীর সভায় প্যান্ডেলের চাঁদোয়া ভাঙার ঘটনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিলেন অমিত শাহ। সোমবার রাতেই ফোন করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে এই নির্দেশ দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। দলীয় স্তরে একটি কমিটি গঠন করার কথা জানান তিনি। সেই কমিটি সাতদিনের মধ্যে তদন্ত করে দিল্লিতে রিপোর্ট পাঠাবে। সোমবার প্রধানমন্ত্রীর সভায় প্যান্ডেলের শামিয়ানা ভেঙে পড়ার পর নানা তথ্য উঠে এসেছে। প্যান্ডেলের দায়িত্ব কার, সে নিয়েও চাপানউতোর শুরু হয়েছে । রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত করতেই অমিত শাহ কমিটি গড়ার নির্দেশ দিয়েছেন বলে জানায় রাজ্য বিজেপি। তাছাড়া প্রধানমন্ত্রীর সভায় দলের আহত সকল কর্মীদের চিকিৎসার খরচ দিল্লি বহন করবে বলে ফোনে নির্দেশ দেন অমিত শাহ। আহত কর্মীদের প্রয়োজনে কলকাতায় নিতে আসা হতে পারে বলে জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news