ঈষানিকা ভোরাই
কেন্দ্রীয় সরকার অতি সম্প্রতি সারা দেশের ৭০৭ জেলার উপর সার্ভে করে। মুলত: শিক্ষা, স্বাস্থ্য, কৃষি পরিকাঠামো, কর্ম কুশলতা বৃদ্ধি সহ একাধিক বিষয়ের উপর ভিত্তি করেই এই সার্ভে করা হয়। এবং তার উপর ভিত্তি করে পিছিয়ে পড়া জেলার যে তালিকা তৈরি করা হয়েছে তাতে মোট ১১৫ টি জেলা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ উদ্রেক করে এই তালিকায় রয়েছে রাজ্যের ৫টি জেলা। কেন্দ্রের প্রকাশিত এই তালিকায় রয়েছে নদীয়া, বীরভূম, মালদহ, মুর্শিদাবাদ আর দ: দিনাজপুর এর নাম। যদিও এই তালিকাকে একেবারেই আমল দিতে রাজি নয় নবান্ন। এদিকে এই ১১৫ টি জেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার একটি নতুন প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পটির নাম নিউ ইন্ডিয়া বাই ২০২২। এই প্রকল্প দেখভাল করতে মাথায় বসানো হবে একজন কেন্দ্রীয় আধিকারিককে। কেন্দ্রের এই সিদ্ধান্তে যারপরনাই ক্ষুব্ধ রাজ্য। প্রথমত পিছিয়ে পড়া জেলার এই তালিকায় রাজ্যের যে পাঁচটি জেলার নাম এসেছে সেটাই মানতে রাজি নন মমতা। নবান্ন সূত্রে খবর রাজ্যে এই মুহূর্তে সেই অর্থে পিছিয়ে পড়া কোনও জেলা নেই বলেই মনে করে বর্তমান সরকার। ফলে এ রাজ্যে এই প্রকল্পের কাজ হবে না। সাফ জানিয়ে দিল নবান্ন।
একেতো কেন্দ্রীয় সরকারে প্রকাশিত এই তালিকাকে একেবারেই আমল দিতে চাইছে না রাজ্য, তার উপর এই প্রকল্পের কাজ তদারকির জন্য একজন কেন্দ্রীয় আধিকারিককে নিয়োগ করার যে সিদ্ধান্ত; তাতে আরও বেশি ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে কয়েক মাসের মধ্যেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন তার আগে কেন্দ্রীয় সরকারের প্রকাশিত এই তালিকা কে মান্যতা দিলে তা রাজ্যের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করবে, এমনটাই মনে করছেন নবান্নের শীর্ষ আধিকারিকরা । তাঁদের মতে কেন্দ্রীয় সরকার জেনে-বুঝে ইচ্ছা করেই এ রাজ্যের ৫ টি জেলার নাম এই তালিকায় অন্তর্ভুক্ত করেছে। তাই এই তালিকা মানার এবং সেই মোতাবেক নিউ ইন্ডিয়া ২০২২ প্রকল্পের কাজকে এই রাজ্যে করতেই দেওয়া হবে না। অবশ্য কেন্দ্রের প্রকাশিত এই তালিকাকে মানতে না চাইলেও, কেন্দ্রের দেওয়া “কৃষি কর্মণ” পুরষ্কার এর কথা কিন্তু ফলাও করেই ঘোষণা করেন মমতা। তখন অবশ্য কেন্দ্রের তালিকা মানতে তাঁর অসুবিধা হয় না। আসলে যে তালিকা রাজনৈতিক ভাবে তাঁকে সুবিধা দেবে, সেটা মানতে অসুবিধা নেই; কিন্তু বিপরীত সুর দেখলেই তিনি কেন্দ্রের চক্রান্তের খোঁজ পান। এমনটাই মনে করছে তথ্যাভিজ্ঞ মহল ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news