নিজস্ব সংবাদদাতা:
চতুর্থ দফার সকালেই উত্তেজনা। বহরমপুরে কংগ্রেস এজেন্টদের বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল। অভিযোগের কথা জেনে ঘটনাস্থলে যান কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনি নিজে উদ্যোগ নিয়ে এজেন্টদের ফেরান বুথে।
প্রসঙ্গত, আজ রাজ্যে চতুর্থ দফার ভোট। এদিন ভোটগ্রহণ হবে মোট ৮টি আসনে। যথাক্রমে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, আসানসোল, বর্ধমান-দুর্গাপুর, বর্ধমান পূর্ব, বীরভূম ও বোলপুর লোকসভা আসনে আজ ভোটপর্ব। কমিশনের নির্দেশে সব বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী। এইসঙ্গে আজ ইসলামপুর বিধানসভার ২টি বুথে পুনর্নির্বাচনও রয়েছে। পুনর্নির্বাচন রয়েছে গোয়ালপোখরের একটি বুথেও।
পাশাপাশি কৃষ্ণগঞ্জ বিধানসভা উপনির্বাচনেও ভোটগ্রহণ হবে আজ সোমবার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news