Breaking News
Home / TRENDING / রোগীর পেট সোনার গয়না উদ্ধার

রোগীর পেট সোনার গয়না উদ্ধার

সূর্য সরকার

অপারেশন করে রোগীর পেট থেকে মিলল সোনার গয়না! অবাক হওয়ার কিছু নেই। ঘটনা ঘটেছে বীরভূমের রামপুরহাট সুপার স্পেসালিটি হাসপাতালে। দীর্ঘ এক ঘন্টা ১৫ মিনিট ধরে অপরাশনের পর বছর ২২-এর যুবতীর পেট থেকে সোনা উদ্ধার করেন রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকেরা। পাকস্থলী থেকে মিলেছে ৬০টি কয়েন সহ সোনার বালা, আংটি, কানের দুল, চেন সহ আরও অনেক কিছু। এই ঘটনা কার্যত বিরল বলেই মত চিকিৎসকদের।

 

বমি ও পেটের যন্ত্রনা নিয়ে গত ৭ দিন আগে রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন মাড়গ্রামের কানাইপুরের বাসিন্দা রুনী খাতুন নামে এক যুবতী। জানা গিয়েছে, মহিলাটি মানষিক ভারসাম্যহীন। চিকিৎসক সিদ্ধার্থ বিশ্বাস জানান, এক্সরে দেখে বোঝা যায় তার পেটে মেটাল জাতীয় কিছু রয়েছে। তাই অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। চিকিৎসক সিদ্ধার্থ বিশ্বাসের নেতৃত্বে ৫ সদস্যার একটি প্রতিনিধি দল অপারেশন শুরু করেন। দীর্ঘ সময় ধরে অপারেশন হয়। ওই মহিলার পেটের ভিতর ৬০টি কয়েন, সোনার চেন, আংটি, পেতলের বালা, ঘড়ি, কানের দুল, নাকের নথ, পায়ের নুপুর সহ একাধিক জিনিস পাকস্থলীতে ছিল। বর্তমানে ওই রোগীকে সিসিইউতে রাখা হয়েছে।

 

রোগীর পরিবার সূত্রের খবর, কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল সে। বাড়িতে মনোহরি দোকান রয়েছে। সেখান থেকেই কয়েন, বালা সহ অলঙ্কার খেয়ে ফেলেছে ওই যুবতী। এছাড়া, বাড়ির লোকজনের সোনার জিনিস, আস্ত ঘড়ি খেয়ে ফেলেছে সে। এমন অদ্ভুত ঘটনায় স্বাভাবিকভাবেই অবাক চিকিৎসকরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *