Breaking News
Home / TRENDING / মহেশতলা উপনির্বাচনে সিপিএম-কংগ্রেস কি জোট বাঁধছে?

মহেশতলা উপনির্বাচনে সিপিএম-কংগ্রেস কি জোট বাঁধছে?

নিজস্ব সংবাদদাতা :

সম্প্রতি সিপিএমের পার্টি কংগ্রেসে বেঙ্গল লাইন মান্যতা পেয়েছে। কিছুদিন আগে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র জানিয়েছেন, যেখানে দলীয় প্রার্থী থাকবে না সেখানে তৃণমূল ও বিজেপি বিরোধী দলকে সমর্থন করবে তাঁর দল। এই রাজ্যে আবার সিপিএম ও কংগ্রেস পাশাপাশি আসে কিনা কৌতুহল ছিল রাজনৈতিক মহলে। মহেশতলা উপনির্বাচনে তার অ্যাসিড টেস্ট। তবে কি ফের জোটের রাস্তায় হাঁটছে বাম ও কংগ্রেস? তবে এবারে জোট প্রকাশ্যে নয়। মহেশতলা বিধানসভার উপনির্বাচনে প্রার্থী দিতে চায় না প্রদেশ কংগ্রেস। বামেদের প্রার্থী ডায়মন্ড হারবারের প্রাক্তন সাংসদ শমীক লাহিড়ীকে পিছন থেকে সমর্থন করবে প্রদেশ কংগ্রেস। ভোটের আগে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে বিবৃতি দিয়ে বলা হয়, ধর্ম নিরপেক্ষ ও গণতান্ত্রিক নীতিতে বিশ্বাসী দলকে ভোট দিতে। প্রসঙ্গত, মেয়রের শাশুড়ি কস্তুরী দাস প্রয়াত হওয়ায় মহেশতলা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। এই কেন্দ্রের তৃণমূলের বিধায়িকা ছিলেন কস্তুরী। ২০১৯ লোকসভায় বাম, কংগ্রসের জোটের রাস্তা মসৃণ করতে উপনির্বাচনে প্রার্থী দিতে চান না প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। জানা গিয়েছে বামেদের সঙ্গে মহেশতলা উপনির্বাচন নিয়ে কথা হয়েছে প্রদেশ সভাপতির। তবে জাতীয় রাজনীতির কথা মাথায় রেখে প্রকাশ্যে জোটের ডাক দিতে চাইছে না বামফ্রন্ট বা কংগ্রেস কেউই।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *