ওয়েব ডেস্কঃ
থ্রিডিতে রামায়ণ, বাজেট ৫০০ কোটি। অবাক হচ্ছেন? হ্যাঁ, এটাই সত্যি। তবে শুধু হিন্দি নয়, তামিল ও তেলেগু ভাষাতেও মুক্তি পাবে এই প্রাচীন সাহিত্যগ্রন্থ। মোট তিনটি পর্বে তৈরি হবে এটি।
এর আগেও ভারতীয় চলচিত্রে বিভিন্ন ভাবে তৈরী হয়েছে প্রাচীন কাব্যগ্রন্থ রামায়ণ কিংবা মহাভারত। রামায়ণ বলতে প্রথমেই আমাদের মনে পড়ে রামানন্দ সাগরের হিন্দিতে তৈরী ধারাবাহিকের কথা। এছারাও সময়ের সঙ্গে অ্যনিমেশন, টুডি, থ্রিডিতেও আমরা রামায়ণ দেখেছি। তবে সিনেমার পর্দায় থ্রিডিতে রামায়ণ এই প্রথম।

সোমবার বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ টুইটারে এই নিয়ে পোস্ট করেন। তবে কারা অভিনয় করবেন তা এখনও স্পষ্ট নয়। সম্ভবত পরিচালকের ভূমিকায় দেখা যাবে নিতেশ তিওয়ারি এবং রবি উদ্য়াওয়ার কে। এছাড়াও প্রযোজক হিসেবে থাকবেন, আল্লু অরবিন্দ, মধু মান্তেনা, নমিত মালহোত্রা প্রমুখ।
এদিন, নিতেশ তিওয়ারি বলেন, মধু ও রবি অনেকদিনের বন্ধু। অন্যদিকে আল্লু স্যার ও নমিত কিংবদন্তি এবং শ্রীধর অসাধারণ সৃজনশীল ব্যক্তি। আমাদের এখন বিষয়টি নিয়ে কাজ করতে হবে। সূত্র অনুযায়ী আগামী বছর এটির শুটিং শুরু হবে । ২০২১ এই ট্রিলজির প্রথম পর্ব মুক্তি দেয়ার পরিকল্পনা করছেন নির্মাতারা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news