Breaking News
Home / TRENDING / কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের সিদ্ধান্তকে সমর্থন সোমেন পুত্র রোহনের

কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের সিদ্ধান্তকে সমর্থন সোমেন পুত্র রোহনের

নীল রায়।

মোদি সরকারের কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারকে সমর্থন করে টুইট করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের পুএ রোহন। প্রদেশ যুব কংগ্রেসের সহ-সভাপতির এহেন অবস্থান অবাক করেছিল পশ্চিমবঙ্গের অনেক কংগ্রেস নেতাকে। যদিও নিজের বক্তব্য প্রসঙ্গে এখনও অনড় রয়েছেন সোমেন পুত্র। এ প্রসঙ্গে রোহন মিত্র বলেন, “আমি কাশ্মীরকে তিন ভাগে ভাগ করে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার সিদ্ধান্তের সমালোচনা করছি। কিন্তু অপর দিকে কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি।”

কারণ প্রসঙ্গে রোহন বলেন, “সারা ভারতের সঙ্গে কাশ্মীরকে একাত্ম হতে হবে। সারা ভারত যেভাবে একাত্ম হয়ে বাঁচে সেভাবেই বাঁচতে হবে। কারণ কাশ্মীর ভারতেরই অংশ। তাই গোটা ভারতের সঙ্গে কাশ্মীরকেও যুক্ত করার প্রক্রিয়া হিসেবে আমি কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন করছি।” কংগ্রেস নেতাদের মধ্যে কেবল এই যুব নেতাই কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের সিদ্ধান্তকে সমর্থন জানাচ্ছেন, এমনটা নয়। প্রবীণ কংগ্রেস নেতা জনার্দন দ্বিবেদী ও প্রাক্তন সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও নরেন্দ্র মোদী ও অমিত শাহের এই অবস্থানকে স্বাগত জানিয়েছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *