Breaking News
Home / TRENDING / ভারতরত্ন সম্মানে ভূষিত হলেন প্রণব মুখোপাধ্যায়

ভারতরত্ন সম্মানে ভূষিত হলেন প্রণব মুখোপাধ্যায়

ভাস্কর মান্না:

 

আজ ভারতরত্ন সম্মানে ভূষিত হলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে তাঁর হাতে পুরস্কার তুলে দেন বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এদিন একই সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিচারক নানাজি দেশমুখ ও গায়ক ভূপেন হাজারিকাকে মরণোত্তর ভারতরত্ন প্রদান করা হয়। রাষ্ট্রপতি হিসেবে এর আগে এস রাধাকৃষ্ণণ, ডাঃ রাজেন্দ্র প্রসাদ, ডাঃ জাকির হাসান ও ভিভি গিরি ভারতের এই সর্বোচ্চ সম্মানে ভূষিত হয়েছেন।

 

প্রতি চার বছর অন্তর ভারতরত্ন সম্মান প্রদান করা হয়। এর আগে ২০১৫ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ মদনমোহন মালব্যকে এই সম্মান দেওয়া হয়েছিল।

 

১৯৩৫ সালের ১১ ডিসেম্বর পশ্চিমবঙ্গের বীরভূমে জন্মগ্রহণ করেন প্রণব মুখোপাধ্যায়। ১৯৬৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধী রাজ্যসভার টিকিট দিয়ে তাঁকে সাংসদ করেন। এরপর ১৯৮২ সালে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে নিযুক্ত হন। ১৯৮৪ সালে রাজীব গাঁধীর সঙ্গে মতবিরোধের কারণে সমাজবাদী কংগ্রেস পার্টি গঠন করেন। তারপর ১৯৮৯ সালে পুনরায় আবার কংগ্রেসে সামিল হন। এরপর ১৯৯১ সালে পি ভি নরসিংহ রাওয়ের সরকারে যোজনা কমিশনের প্রধান হন এবং ১১৯৫ সালে ভারতের বিদেশ মন্ত্রী পদে নিযুক্ত হন।

 

২০০৪ সালে ইউপিএ সরকারের আমলে প্রথমবার লোকসভায় জয়ী হন প্রণব মুখোপাধ্যায়। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব সামলান। ২০০৬ থেকে ২০০৯ পর্যন্ত পুনরায় বিদেশ মন্ত্রী হিসেবে এবং ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত ভারতের অর্থমন্ত্রী পদে নিযুক্ত হন। ২০১২ সালে কংগ্রেস রাষ্ট্রপতি হিসেবে তাঁর নাম মনোনীত করেন। পিএ সাংমার কাছে রাষ্ট্রপতি ভোটে জিতে পাঁচ বছরের জন্য দেশের রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হন। গতবছর নাগপুরে আরএসএসের সদর দফতরে তাঁর যাওয়া নিয়ে কংগ্রেসের অন্দরে অনেক সমালোচনা হয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *