Breaking News
Home / TRENDING / ভোটের বাজারে সুপারহিট ‘রাজনৈতিক মিষ্টি’

ভোটের বাজারে সুপারহিট ‘রাজনৈতিক মিষ্টি’

প্রসেনজিৎ ধর

চৈত্রের গরমে প্রচারের ময়দানে সুপারহিট ‘পলিটিক্যাল মিষ্টি’। হাত চিহ্ন, পদ্মফুল, ঘাসফুল, কাস্তে হাতুড়ি তারা- কী নেই! ভোটের বাজারে রাজনৈতিক দলের প্রতীক দেওয়া মিষ্টি তৈরি করছে হুগলির রিষড়ার প্রসিদ্ধ মিষ্টির দোকান। রাজনীতিকরা যখন কটাক্ষ করে কেউ নকুলদানা খাওনোর নিদান দিচ্ছে আবার কেউ মিহিদানার; সেখানে এই রাজনৈতিক প্রতীকের মিষ্টিগুলি শুধুই রসনাতৃপ্তির জন্য তৈরি করা হয়েছে বলে জানাচ্ছেন দোকানী।
সিপিএমের চিহ্নে বানানো হয়েছে স্ট্রবেরি স্বাদের সন্দেশ,কংগ্রেসের চিহ্নে বানানো হয়েছে সাদা ক্ষীরের মধ্যে বাদাম,তৃণমূলের চিহ্নে পেস্তা বাদাম দিয়ে সুস্বাদু মিস্টি ও বিজেপির চিহ্নে কেশরের তৈরী সুস্বাদু সন্দেশ। এই বিষয়ে মিষ্টি প্রস্তুত কারক সংস্থার কর্ণধার বলেন আমরা বিভিন্ন সময় কিছু না কিছু ভালো মিষ্টি নিয়ে আসি ক্রেতাদের জন্য। তাই এবারও লোকসভা ভোটকে সামনে রেখে নিয়ে এসেছি এই মিষ্টি। এই মিষ্টি পাওয়া যাবে ভোট শেষ না হওয়া পর্যন্ত। রাজনৈতিক মিষ্টিগুলির দাম ৩০ টাকা থেকে শুরু করে ৩০০ টাকা পর্যন্ত রয়েছে। ভোটের বাজারে হু হু করে বিকোচ্ছে এই মিষ্টি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *