Breaking News
Home / TRENDING / প্রচার সভায় লকেট, কি বললেন জানুন ক্লিক করে

প্রচার সভায় লকেট, কি বললেন জানুন ক্লিক করে

প্রসেনজিৎ ধর

সামনে টিনের চাল,হাওয়াই চটি ও সাদা শাড়ি। আর পিছনে ভাইপোর পাঁচতলা বাড়ি। এভাবেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন হুগলী থেকে বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, পাঁচ-দশ বছরে এত টাকা কি করে আসে? পাঁচতলা বাড়ি কি করে হয়? এদিন নিজের প্রচারসভা থেকে লকেট বলেন, মানুষ এর তদন্ত দাবি করছে।

আজ মগড়ার একটি জনসভায় লকেট বলেন সাধারন মানুষ আর সাংসদের মধ্যে আইনের ফারাক হবে কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী থাইল্যান্ড থেকে সোনা আনছিলেন।বিমানবন্দরে ব্যাগ চেক করতে গেলে পুলিশকে ফোন করে ডেকে আনা হয়।ব্যাগ চেক না করেই পুলিশ তাঁকে ছেড়ে দেয়। রাজ্যে পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে।

অভিষেকের সাংবাদিক সম্মেলনকে কটাক্ষ করে লকেট বলেন, অভিষেক ভিডিও ফুটেজ দেখাতে বলছেন। তাহলে তো নারদা কাণ্ডেও ভিডিও ফুটেজ দেখানো হয়েছিল।সেটা তো বলেছিলেন জাল। তৃণমূল নিজের সুবিধামতো কথার ফেরে সাধারন মানুষকে ঘোরাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *