Breaking News
Home / TRENDING / কোন দল থেকে কংগ্রেসে যোগ দিলেন ৩০০ কর্মী? চাপানোতর দুই দলের মধ্যে

কোন দল থেকে কংগ্রেসে যোগ দিলেন ৩০০ কর্মী? চাপানোতর দুই দলের মধ্যে

নিজস্ব সংবাদদাতা

৩০০ কর্মীর কংগ্রেসে যোগদান নিয়ে চাপানোতর শুরু দুই রাজনৈতিক দলের মধ্যে । বৃহস্পতিবার মালদার হবিবপুর ব্লকের জগজীবনপুর এলাকার ৩০০ কর্মী ও নেতা কংগ্রেসে যোগদান করেন। এলাকার কংগ্রেস নেতা ঈসা খান চৌধুরীর দাবি এই ৩০০ জন বিজেপি কর্মী ও নেতা । ঈসা খান চৌধুরীর দাবি, তাঁর হাত ধরেই এই ৩০০ জন কংগ্রেসের দলীয় পতাকা নিজেদের হাতে তুলে নেন। ঈসা খান জানান হবিবপুর ব্লকের মানুষ কংগ্রেসের উপরই ভরসা করছেন ।এবারের নির্বাচনী এলাকায় প্রচারে ঘুরে তিনি মানুষের সমর্থন পাচ্ছেন বলেও জানান ঈসা। যোগদান কর্মসূচির পর প্রার্থী ঈসা খান চৌধুরী ধামসা মাদল বাজিয়ে আদিবাসী নৃত্যে মেতে ওঠেন।

এদিকে ৩০০ কর্মী ও নেতার দলত্যাগের খবর ভুল বলে জানিয়েছেন মালদা জেলা বিজেপির সভাপতি সঞ্জিত মিশ্র। তিনি বলেন যে কংগ্রেস দলের কোনও ভবিষ্যত নেই সেই দলে কেন আমাদের কর্মী কেন যাবে, এটা হাস্যকর। জেলা জুড়ে টি এম সি থেকে কংগ্রেসে আবার কংগ্রেস থেকে টিএমসি দলে যোগদান প্রক্রিয়া ক্রমশ চলছে । বরঞ্চ প্রচুর তৃণমূল , কংগ্রেস, সিপিএম কর্মী সমর্থক দল ছেড়ে বিজেপিতে যোগদান করছেন ।আমার মনে হয় প্রার্থী ঈসা খান চৌধুরী ভাষাটা বুঝতে পারেননি তাই তিনি সবকিছু গুলিয়ে ফেলছেন ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *