Breaking News
Home / TRENDING / হাবরায় স্ত্রী-সন্তানের গায়ে আগুন দিয়ে মারার অভিযোগে স্বামী সহ গ্রেপ্তার ৪

হাবরায় স্ত্রী-সন্তানের গায়ে আগুন দিয়ে মারার অভিযোগে স্বামী সহ গ্রেপ্তার ৪

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

পারিবারিক অশান্তির জেরে স্ত্রী ও সন্তানের গায়ে আগুন দিয়ে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেপ্তার হলেন ৪ জন। ঘটনাটি ঘটেছে হাবরা থানার বানিপুর ইতনা কলোনি এলাকায়। পুলিশ সূত্রে খবর হাবরা আয়রা এলাকার বাসিন্দা জগন্নাথ কুন্ডু তাঁর মেয়েকে বছর পাঁচেক আগে বিয়ে দেন ইতনা কলোনির বাসিন্দা গোবিন্দ পালের সাথে। জগন্নাথেল অভিযোগ, শনিবার দুপুরে হঠাৎ স্বামী গোবিন্দ পালের সঙ্গে তাঁর স্ত্রী সোনালী পালের সাংসারিক অশান্তি শুরু হয়। ঘটনার জেরে একমাত্র পুত্র সন্তান দেবাংশু ও তাঁর স্ত্রীর গায়ে আগুন ধরিয়ে দেয়। চিৎকারের শব্দে প্রতিবেশীরা ছুটে আসেন।

প্রতিবেশীদের উদ্যোগে অগ্নিদগ্ধ অবস্থায় তাদের প্রথমে হাবড়া হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বারাসাত হাসপাতালে মৃত্যু হয় সোনালী পালের।আরজি কর হাসপাতালে মৃত্যু হয় আড়াই বছরের ছেলে।জগন্নাথ কুন্ডুর অভিযোগের ভিত্তিতে, হাবরা থানার পুলিশ গোবিন্দ পালের পরিবারের চারজনকে আটক করে। গোবিন্দ পালের ভাই তারক পাল ও দুই বৌমা টুম্পা পাল কাঞ্চনা পালকে গ্রেফতার করা হয়।
অভিযুক্তদের রবিবার বারাসাত আদালতে পাঠানো হয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *