Breaking News
Home / TRENDING / কংগ্রেসে যোগ দিচ্ছেন লক্ষ্মণ শেঠ

কংগ্রেসে যোগ দিচ্ছেন লক্ষ্মণ শেঠ

নীল রায়

আব্দুল মান্নান-অধীর চৌধুরীদের তীব্র আপত্তি সত্ত্বেও চলতি সপ্তাহেই কংগ্রেসে যোগ দিতে চলেছেন প্রাক্তন সিপিএম নেতা লক্ষ্মণ শেঠ। গোপন সূত্রে খবর, ১৪ বা ১৫ ফেব্রুয়ারি লক্ষণ যোগ দিতে পারেন কংগ্রেসে। লক্ষ্মণ শেঠ চেয়েছিলে দিল্লিতে হোক তার যোগদান পর্ব। কিন্তু তা সম্ভব না হলেও, কলকাতার বিধান ভবনেই হবে যোগদান।‌ মাস তিনেক আগে প্রদেশ কংগ্রেস সভাপতি মিথ্যের কাছে প্রথমবার কংগ্রেসের যোগ দেওয়ার ইচ্ছা জাহির করেছিলেন একদা হলদিয়ার “বেতাজ বাদশা” লক্ষ্মণ। মিলন মিত্র এক্ষেত্রে সায় দিল তীব্র আপত্তি তুলেছিলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। মান্নান সাহেবের আপত্তির কথা জেনে তার মন গলাতে লক্ষ্মণ বার দুয়েক ফোন করেছিলেন তাঁকে। সেক্ষেত্রে ফল হয়েছিল উল্টো, দলে যোগদান তো দূর অস্ত ফোন কেটে দিয়ে বেজায় ক্ষুব্ধ হয়েছিলেন মান্নান। তাই খানিকটা হলেও থমকে গিয়েছিল লক্ষণের কংগ্রেসের যোগদান। সাম্প্রতিক দিল্লি সফরের জন্য ছাড়পত্র আদায় করে নিয়েছেন বলে নীল রায়।‌ আব্দুল মান্নান-অধীর চৌধুরীদের তীব্র আপত্তি সত্ত্বেও চলতি সপ্তাহেই কংগ্রেসে যোগ দিতে চলেছেন প্রাক্তন সিপিএম নেতা লক্ষণ শেঠ। গোপন সূত্রে খবর, ১৪ বা ১৫ ফেব্রুয়ারি লক্ষণ যোগ দিতে পারেন কংগ্রেসে। লক্ষ্মণ শেঠ চেয়েছিলে দিল্লিতে হোক তার যোগদান পর্ব। কিন্তু তা সম্ভব না হলেও, কলকাতার বিধান ভবনেই হবে যোগদান।‌ মাস তিনেক আগে প্রদেশ কংগ্রেস সভাপতি মিথ্যের কাছে প্রথমবার কংগ্রেসের যোগ দেওয়ার ইচ্ছা জাহির করেছিলেন একদা হলদিয়ার “বেতাজ বাদশা” লক্ষণ। মিলন মিত্র এক্ষেত্রে সায় দিল তীব্র আপত্তি তুলেছিলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। মান্নান সাহেবের আপত্তির কথা জেনে তার মন গলাতে লক্ষণ বার দুয়েক ফোন করেছিলেন তাকে। সেক্ষেত্রে ফল হয়েছিল উল্টো, দলে যোগদান তো দূর অস্ত ফোন কেটে দিয়ে বেজায় ক্ষুব্ধ হয়েছিলেন মান্নান। তাই খানিকটা হলেও থমকে গিয়েছিল লক্ষ্মণের কংগ্রেসে যোগদান। সাম্প্রতিক দিল্লি সফরের জন্য ছাড়পত্র আদায় করে নিয়েছেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, বাংলা কংগ্রেসের বর্তমান সাংগঠনিক শক্তি নিয়ে এআইসিসির সভাপতি রাহুল গাঁধীর কাছে নিজের অবস্থান ব্যাখ্যা করেছিলেন সোমেন মিত্র। তারপরেই লক্ষণের যোগদানের বিষয় রাহুল গাঁধীর তরফে সবুজ সংকেত মেলে বলেই বিধান ভবন সূত্রে খবর। তবে এ বিষয়ে এখনই “লক্ষ্মণ রেখা” পার করতে নারাজ “ওয়েটিং লিস্টে” থাকা এই নেতা। লক্ষ্মণ শেঠের কথায়, “এ বিষয়ে যা বলা প্রদেশ কংগ্রেস সভাপতি সৌমেন মিএ বলবেন।” লক্ষ্মণ শেঠকে কংগ্রেসে নেওয়ার বিষয়ে সোমেন মিত্রের কাছে অসন্তোষ প্রকাশ করেছেন সিপিএম নেতা রবীন দেব। দলীয় সূত্রে খবরটি জেনে গিয়েছেন এই সিদ্ধান্তের প্রবল বিরোধী দলনেতা আব্দুল মান্নানও। নন্দীগ্রাম হত্যাকান্ডে অভিযুক্ত এই নেতাকে এখনও কংগ্রেসের ঢুকতে দিতে নারাজ তিনি। কিন্তু এক্ষেত্রে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের বক্তব্য ছিল, “এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর জেলায় লক্ষ্মণের মত বলিষ্ঠ নেতাকে কংগ্রেসের সংগঠনের প্রয়োজন। তাই লক্ষ্মণ শেঠের মতো নেতাকে দলে পক্ষপাতী আমি।” এ প্রসঙ্গে আব্দুল মান্নান বলেন, “লক্ষ্মণ শেঠের কংগ্রেসে যোগদান নিয়ে আমার অবস্থান আমি এআইসিসি ও সোমেন মিত্রকে জানিয়ে দিয়েছি এর বেশি আমার আর কিছুই বলার নেই।” একই সুরে কথা বলে নিজেদের প্রতিবাদ দাখিল করে রেখেছেন অধীর চৌধুরীর ঘনিষ্ঠ নেতা তথা বহরমপুরের বিধায়ক মনোজ চক্রবর্তীও।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *