Breaking News
Home / TRENDING / চিড়িয়াখানা খুলবে আড়াইটেয়, ঘোষণা ২১-এর বিভিন্ন শিবিরে

চিড়িয়াখানা খুলবে আড়াইটেয়, ঘোষণা ২১-এর বিভিন্ন শিবিরে

ওয়েব ডেস্ক:

চিড়িয়াখানা খুলবে ২টো ৩০ মিনিটে। তৃণমূলের বিভিন্ন শিবির থেকে ঘোষণা করা হচ্ছে। কিন্তু এমন ঘোষণা কেন? সভার শুরুতে যাতে লোক ধরে রাখা যায়?

যদিও খবর হল, রবিবার নির্দিষ্ট সময়েই খুলেছে চিড়িয়াখানা। অতএব, তৃণমূলের এমন ঘোষণায় অবাক অনেকেই। তাহলে কি একুশে জুলাইয়ের জন্য বিশেষ ব্যবস্থা? নিয়ম ভঙ্গ করল চিড়িয়াখানা?

না, চিড়িয়াখান যেমন খোলে, তেমনই খুলেছে আজও। রবিবার ৭টা ৪৫ মিনিটে খুলেছে আলিপুর চিড়িয়াখানা।

আসলে ব্রিগেড কিংবা একুশে জুলাইয়ের সমাবেশে আসা জনতার একটা বড় অংশ দলের সমাবেশে উপস্থিত থাকার পাশাপাশি যতটুকু পারে শহর কলকাতাটাও ঘুরে দেখতে চায়। সেই কোন দূর থেকে আসা! ফলে অনেক ক্ষেত্রেই দেখা যায়, মিটিং-এ আসা লোকজন সভাস্থল ছেড়ে ঘুরছেন ভিক্টোরিয়া, চিড়িয়াখানা কিংবা বাবুঘাটে। সম্ভবত সেই রোগ সারাতেই তৃণমূলের অমন ঘোষণা।

আজ রবিবারও দেখা গিয়েছে, বেলা দশটা নাগাদ ভিক্টোরিয়ায় বহু মানুষ। ধর্মতলার সভায় যোগ দেওয়ার আগে তারা একবার ঢুঁ মারছেন ভিক্টোরিয়ায়। টিকিট কাউন্টারে তাদের লম্বা লাইন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *