Breaking News
Home / TRENDING / ইউরোপে ১৮ দিনে পাঁচ সোনা, হিমার দৌড় অব্যাহত

ইউরোপে ১৮ দিনে পাঁচ সোনা, হিমার দৌড় অব্যাহত

প্রসেনজিৎ মাহাতো:
সোশ্যাল সাইটে কত ছবিই না ভাইরাল হয়। গলায় পাঁচ–পাঁচটা সোনার পদক ঝুলিয়ে সোনার মেয়ের ছবি ভাইরাল হয় কি? হলেও অনেকটা সময় নেয়। কেন নেবে? ভারতীয় ক্রিকেট টিমের সাফল্য, ব্যর্থতা মুহূর্তে ভাইরাল হয়। হিমা দাস সেই জায়গা কবে পাবে? হিমা দাসের সাফল্য কোনও অংশে কম নয় তাঁদের থেকে।
১৮ দিনের ব্যবধানে পাঁচটা সোনার পদক জিতলেন হিমা। ইউরোপের মাটিতে। মরশুমের সেরা সময় করে পঞ্চম সোনা জিতলেন তিনি। ৪০০ মিটারে সময় নেন ৫৩.০৯ সেকেন্ড। এদিন বিশ্ব চ্যাম্পিয়নশিপে নামার সুযোগ অল্পের জন্য হাতছাড়া হয় হিমার। পোজনান গ্রাঁপ্রিঁতে ২০০ মিটারে সোনা জিতে সোনার দৌড় শুরু করেছিলেন হিমা দাস।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *