সূর্য সরকার।
২১ জুলাইয়ের শাসকদলের সমাবেশকে কেন্দ্র করে শহর জুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। বিভিন্ন জেলা থেকে কলকাতামুখী হতে শুরু করেছেন তৃণমূল কর্মী সমর্থকরা। ইতিমধ্যেই মিছিলের জন্য বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে কলকাতা ট্রাফিক পুলিশের তরফে। এস এন ব্যানার্জী রোড, বেন্টিং স্ট্রিট, ব্রেভন রোড, স্ট্যান্ড রোডের কিছু অংশে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে শহরকে সচল রাখতে ওই সব যানবাহন গুলিকে বিকল্প রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
অন্যদিকে মিছিয়ের জন্য বেশ কিছু রাস্তা নির্দিষ্ট করা হয়েছে। শিয়ালদহ থেকে মৌলালি হয়ে এসএন ব্যানার্জী রোড ধরে মিছিল আসবে ধর্মতলা। হাওড়ার দিক থেকে আসা তৃণমূল কর্মী সমর্থেকরা ব্রেভন রোড ধরে আসবে ধর্মতলায়। শ্যামবাজারের দিক থেকে সেন্ট্রাল এভিনিউ ধরে ধর্মতলায় মিছিল আসবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news