Breaking News
Home / TRENDING / তৃণমূলপন্থী কংগ্রেসীরা কী একুশের মঞ্চে থাকবেন না! জোর জল্পনা

তৃণমূলপন্থী কংগ্রেসীরা কী একুশের মঞ্চে থাকবেন না! জোর জল্পনা

নিজস্ব সংবাদদাতা :

২১ জুলাইয়ের মঞ্চে কি আদৌ থাকবেন কংগ্রেস বিধায়করা? যদি নতুন কোনও কংগ্রেস বিধায়ক ওই দিন তৃণমূলের শহীদ মঞ্চে আসেন, তাহলেই বা কোন পথে? কোন পরিচয়ে তাঁরা মঞ্চে থাকবেন, সেটা নিয়ে চলছে জোর জল্পনা। মালদা ও মুর্শিদাবাদ কংগ্রেসের পাঁচ বিধায়ক দল ছেড়ে তৃণমূলে যাচ্ছেন এই জল্পনা চলছে বেশ কিছুদিন ধরেই। এর মধ‍্যেই রাহুল গাঁধীর ডাকে দিল্লি গিয়েছিলেন রাজ‍্যের বেশ কয়েকজন কংগ্রেস নেতা। আবু তাহের ছাড়া ওই দলের বাকি চার কংগ্রেস বিধায়ক দিল্লি গিয়ে দেখাও করেছিলেন সভাপতি রাহুল গাঁধীর সঙ্গে। তারপরেই প্রশ্ন উঠেছিল যে এই পাঁচ বিধায়ক কি সত‍্যিই দল ছাড়ছেন ? জল্পনা উস্কে দিয়ে বৃহস্পতিবার এঁরা সবাই বিধানসভায় তৃণমূল মহাসচিব তথা পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর ঘরে গিয়ে দেখা করেন। সেখান থেকে বেড়িয়ে দলবদলের কথা অস্বীকার করে বলেন, পরিষদীয় মন্ত্রীর সঙ্গে দেখা করায় অন‍্যায়ের কি আছে ? কিন্তু তা স্বত্ত্বেও মইনুল হক, শেখ অকরুজ্জামান, আবু তাহের, সমর মুখোপাধ্যায় এবং সাবিনা ইয়াসমিনের নাম আলোচনায় উঠে আসছে কারন তাঁরা হয়তো ২১ জুলাইয়ের মঞ্চে থাকতে পারেন। কিন্তু দল না বদলালে কি হিসাবে তৃণমূলের শহীদ দিবসের মঞ্চে থাকবেন তাঁরা। এখানেই উঠে আসছে “আমন্ত্রণ” তত্ত্ব। একটু খুলেই বলা যাক। বেশ ছুদিন ধরেই মালদা এবং মুর্শিদাবাদের ৫ জন কংগ্রেস বিধায়কের দল বদল করে তৃণমূলে চলে যাওয়ার খবর নিয়ে আলোচনা চলছে। সাম্প্রতিক সময়ে তারা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যাওয়ায় জল্পনা আরও বাড়তে থাকে। কিন্তু তাঁর মধ্যেই এক মাত্র আবু তাহের ছাড়া বাকিরা আবার দিল্লিতে রাহুল গাঁধীর ডাকা বৈঠকেও যোগ দিয়েছিলেন এবং কোন পথে বাংলার কংগ্রেস বাঁচবে সেসব নিয়ে তাঁরা রাহুল গাঁধীকে পরামর্শ দিয়েছেন বলেও কংগ্রেস সূত্রের খবর। আবার এসবের মধ্যেই বৃহস্পতিবার বিধানসভায় কংগ্রেস পরিষদীয় দলের ঘরে দেখা গেল এই বিধায়কদের। রাজনৈতিক মহলের মতে, জল মাপছেন কংগ্রেস বিধায়করা। যদি তাঁদের দলত্যাগ আটকাতে কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও আলোচনা হয়ে থাকে তাহলে তাদের তৃণমূলে যোগদান করা আপাতত হবে না। এমনকি রাহুল গাঁধী নিজে কোনও কোনও বিধায়ক এবং সাংসদকে আপাতত কংগ্রেস না ছাড়াও অনুরোধ করেছেন বলে সূত্রের খবর। এখানেই উঠে আসছে ঐ আমন্ত্রণ তত্ত্ব। ধর্মতলার শহীদ মঞ্চে দেখা যেতেই পারে তৃণমূলে পা বাড়ানো ঐ পাঁচ বিধায়ককে। ‘তৃণমূল দলের তরফে আমন্ত্রন জানানো হয়েছে, তাই গিয়েছি।’ এমন ভাবেই এক ঢিলে দুই পাখি মারার মতো কাজ হবে সেটা। সেক্ষেত্রে কংগ্রেস বিধায়করা তৃণমূলের মঞ্চ শেয়ার করলেও সেটাকে সরাসরি দলবদলের আখ্যা দেওয়া যাবে না, আবার দলত্যাগ বিরোধী আইন কার্যকর হওয়ার সম্ভাবনা ও কম থাকবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তবে, শেষ পর্যন্ত পুরোটাই নির্ভর করছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে। যদি সত্যি কংগ্রেস হাইকমান্ডের তরফে মমতার কাছে কোনও অনুরোধ বার্তা এসে থাকে, তাহলে ২১জুলাই এর মঞ্চে এই ৫ বিধায়কে নাও দেখা নাও পারে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *