Breaking News
Home / TRENDING / ইন্সটাগ্রামে হেনস্থা, অশালীন মন্তব্য অভিনেত্রী অরুণিমাকে, গ্রেফতার ১

ইন্সটাগ্রামে হেনস্থা, অশালীন মন্তব্য অভিনেত্রী অরুণিমাকে, গ্রেফতার ১

নিজস্ব সংবাদদাতা:

এবার সোশ্যাল মিডিয়ায় হেনস্থার শিকার অভিনেত্রী অরুণিমা ঘোষ। অরুণিমার অভিযোগ, ইন্সটাগ্রামে তাঁকে এক ব্যক্তি প্রথমে নানাভাবে হেনস্থা করে। পরে একাধিক অশালীন মন্তব্য করে। এমনকী হুমকি দেওয়া হয় টলিউডের জনপ্রিয় অভিনেত্রীকে।

অভিযুক্তের নাম মুকেশ কুমার শ। বাড়ি গরফা অঞ্চলে। অরুণিমা ঘোষের অভিযোগের ভিত্তিতে রবিবার শহরের সার্ভে পার্ক অঞ্চল থেকে অভিযুক্ত মুকেশ কুমার শ’কে গ্রেফতার করে লালবাজারের সাইবার অপরাধ বিভাগের পুলিশ আধিকারিকরা।

প্রসঙ্গত, সাম্প্রতিককালে শহরে একধিক মহিলার হেনস্থার হওয়ার ঘটনা সামনে এসেছে। যাঁরা হেনস্থা হয়েছেন তাঁরা অধিকাংশই নিজের ক্ষেত্রে সফল। প্রাক্তন মিস ইন্ডিয়া থেকে শুরু করে এক মহিলা বক্সার, এবং পরে মেগা সিরিয়ালের নায়িকা। তাবে তাঁরা শহরের পথে নানাভাবে হেনস্থা শিকার হন। অভিনেত্রী অরুণিমা ঘোষকে হেনস্থা করা হল ভার্চুয়াল ওয়ার্ল্ড ইন্সটাগ্রামে। এক্ষেত্রে অবশ্য দ্রুত ব্যবস্থা নিয়েছে সাইবার অপরাধ বিশেষজ্ঞ পুলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *