নিজস্ব সংবাদদাতা:
‘পরিধান’ আসছে ২০১৮-তেই। ‘পরিধান’ হল পতঞ্জলির পোশাকের ব্র্যান্ড। যার মধ্যে থাকছে ‘স্বদেশি’ জিনসও। অর্থাৎ এবার পোশাকের বাজারেও নামছে পতঞ্জলি। জানা গেছে, বছর শেষেই বাজারে মিলবে পতঞ্জলির পোশাক। ‘পরিধান’ নামে ওই ব্র্যান্ড লঞ্চ করা হবে, জানালেন পতঞ্জলির এমডি আচার্য বালকৃষ্ণ। দেশেই পোশাক তৈরি হবে বলে খবর।
দেশের বিভিন্ন শহরে ১০০টি শোরুম খুলবে সংস্থা। স্পোর্টসওয়্যার থেকে যোগা-ওয়্যার সবই পাওয়া যাবে সেখানে। তবে সবথেকে বেশি উৎসাহ পতঞ্জলির জিনস ঘিরেই। জিনসে নাকি ভারতীয় ছোঁয়া থাকবে!
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news