নীল বণিক:
আদালতের নির্দেশের পরেও মুক্তি পাচ্ছে না বজরং দলের চার সদস্য। বৃহস্পতিবার ভূপেশ ভবনে বসে ‘মমতার পুলিশে’র বিরুদ্ধে এমন অভিযোগই করলেন বজরং দলের মুখপত্র সৌরিশ মুখোপাধ্যায়। তিনি বলেন, গত ৪ জুন মিথ্যে কারণ দর্শিয়ে বজরং দলের চার নেতাকে মূর্শিদাবাদ জেলা পুলিশ লালবাগ থানায় নিয়ে আসেন। সেই মতো বজরং দলের নেতা গৌরব সিং, অভিমূন্য কুমার, বিশ্বনাথ মাইতিরা লালবাগ থানার পুলিশ হেফাজতে ছিল। বুধবার মুর্শিদাবাদের লালবাগ আদালত জামিন দেয় সকলকেই। এরপর ফের বর্ধমানের মঙ্গলকোট থানা মিথ্যে মামলায় জরিয়ে বৃহস্পতিবার নিজেদের হেফাজতে নেয় বজরং দলের ওই নেতাদের।
বজরং দলের মুখপাত্রের অভিযোগ, শাসক দলের নির্দেশেই রাজ্যের পুলিশ বজরং দলের নেতাদের মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে বার বার। আরও অভিযোগ, রাম নবমীর পর থেকে আজ অবধি রাজ্য জুড়ে ১৩ জন বজরং দলের সদস্যকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। রাজ্য পুলিশ ধৃত বজরং দলের সদস্যদের অবিলম্বে মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে জানান সৌরিশ মুখোপাধ্যায়।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news