নিজস্ব সংবাদদাতা
বঙ্গোপসাগরের হলদিয়া বন্দরের কাছে এম ভি এসএইচএল কলকাতা নামের একটি পণ্যবাহী
জাহাজে বিধ্বংসী আগুন লাগে গতকাল রাতে।
খবর পেয়ে উপকূলরক্ষী বাহিনী দ্রুত আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছোয়। পাশাপাশি নৌবাহিনীর একটি দলও আগুন নেভানোর কাজে হাত লাগায়। সূত্রের খবর, জাহাজটিতে দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়ায়। জাহাজে ২২ জন নাবিক ছিলেন। তাঁদের সকলেই উদ্ধার করা গেছে। তবে কীভাবে আগুন লাগলো তা এখনও জানা যায়নি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news