Breaking News
Home / TRENDING / ফাঁসীদেওয়ায় ভেঙে পড়ল ড্রোন, তদন্তে পুলিশ

ফাঁসীদেওয়ায় ভেঙে পড়ল ড্রোন, তদন্তে পুলিশ

নিজস্ব সংবাদদাতা
মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরে পুলিশের চিন্তার কারন হয়ে দাঁড়িয়েছে ড্রোন। সোমবার এলাকায় একটি ড্রোন ভেঙে পড়ায় চাঞ্চল্য ছড়ায়। ড্রোন এমন একটি উন্নত প্রযুক্তি, যা নিরাপত্তার কাজে লাগার পাশাপাশি গুপ্তচরবৃত্তির কাজেও ব্যবহার হয়। এই ভেঙে পড়া ড্রোনটির অপারেটিং ডিভাইস এখনও খুঁজে পাওয়া যায়নি। শিলিগুড়ির ফাঁসিদেওয়া ব্লকের তাওয়াজোত এলাকায় ড্রোনটি উদ্ধার হয়েছে। তাওয়াজোত এলাকাটি ভারত-বাংলাদেশে সীমান্তবর্তী এলাকা।প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ড্রোনটি বাংলাদেশ থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছিল । নাশকতার কোন উদ্দেশ্য ছিল কিনা তা পরিস্কার না জানা গেলেও কেন ড্রোনটি ব্যবহার করা হয়েছিল তার তদন্তের জন্য ও ড্রোনটি কোথা থেকে এসেছে তা জানতে প্রয়োজনে বি এস এফ ও ইন্টেলিজেন্সের সাহায্য নেওয়া হবে বলে জানা গিয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *