চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry of India) আশঙ্কা সত্যি করে পুজোয় করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ বাড়ল পশ্চিমবঙ্গে। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েছে গত কয়েকদিনে। এর পাশাপাশি কেরল, মহারাষ্ট্র, কর্ণাটক ও দিল্লিতে কোভিড-১৯-এর সংক্রমনের গ্রাফ ঊর্ধ্বমুখী। তিনি বলেন, “সমস্ত রাজ্যগুলিতে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে সেই রাজ্যগুলির সঙ্গে ক্রমবর্ধমান যোগাযোগ রাখা হচ্ছে। রাজ্যগুলি থেকে রিপোর্ট সংগ্রহের জন্য বিশেষ টিম পাঠানো হয়েছিল তারাও ইতিমধ্যে ফিরে এসেছে। তাদের রিপোর্ট খতিয়ে দেখছে বিশেষজ্ঞরা।”
রাজেশ ভূষণ বলেছেন,”করোনা আক্রান্ত ৭৬ শতাংশ রোগী ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। এরমধ্যে পশ্চিমবঙ্গ কেরলের কোভিড আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। দুটি রাজ্যের দৈনিক চার হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। মহারাষ্ট্র ও কর্নাটকে দৈনিক সংক্রমণের হার তিন হাজার করে।” অক্টোবর প্রথম রাজ্যে এক দিনে নতুন আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছিল। টানা এক সপ্তাহ সেই প্রবণতা ছিল। তবে মঙ্গলবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৫৭ জন। সোমবারও এই সংখ্যা ছিল ৪ হাজার ১২৭। রাজ্যে এক দিনে সর্বোচ্চ সংক্রমণ ছিল ২২ অক্টোবর, ৪ হাজার ১৫৭। এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ লক্ষ ৫৭ হাজার ৭৭৯। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন কলকাতায়, ৮৮৪ জন। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ৮৭৫।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news