Breaking News
Home / TRENDING / প্রধানমন্ত্রীর নিরাপত্তায় মেদিনীপুরের মাঠে এসপিজি

প্রধানমন্ত্রীর নিরাপত্তায় মেদিনীপুরের মাঠে এসপিজি

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৬ জুলাই কৃষক কল্যাণ সমাবেশে মেদিনীপুর কলেজ মাঠে যোগ দিতে আসছেন। বৃহস্পতিবার দিন খুঁটি পুজোর মাধ্যমে মঞ্চ তৈরীর কাজ শুরু করা হয়। প্রধানমন্ত্রীর সভার নিরাপত্তা সহ মাঠ ও মঞ্চের বিভিন্ন দিক খতিয়ে দেখার জন্য দিল্লির থেকে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় দায়িত্বে থাকা এসপিজির একটি বিশেষ দল শুক্রবার আসেন মেদিনীপুরে। তারা মাঠ পরিদর্শন করার পাশাপাশি নিজেদের মধ্যে একটি আলোচনাও সারেন। সেই আলোচনায় উপস্থিত ছিলেন বায়ু সেনা, দমকলের আধিকারিক ও জেলা পুলিশের কর্তারা। মোদীর এই সফরে যাতে নিরাপত্তার কোনও ফাঁক না থাকে সেদিকে নজর রাখা হচ্ছে। শহরের প্রত্যেকটি রাস্তায় থাকবে পুলিশ পিকেট। গোটা শহর জুড়ে চলছে পুলিশ কুকুর দিয়ে তল্লাশি অভিযান। শহরের চারটি প্রাণ কেন্দ্রে থাকবে বম্ব স্কোয়াড। এছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় থাকবে পুলিশের ওয়াচ টাওয়ার। সভা স্থলে দুশো মিটারেরআগে বসানো হবে সিসি টিভি। কন্ট্রোল রুম থেকে যাতে সভাস্থলে প্রবেশ করার আগে সবার গতিবিধি লক্ষ্য রাখা যায়। এছাড়াও ড্রোনের মাধ্যমে নজরদারি করা হবে সভাস্থলের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *