সুজয় রায় :
ভারতীয় ফুটবলের সর্বকালের সেরা কোচ রহিম সাহেবের জীবন ও কীর্তি নিয়ে ছবি হতে চলেছে সেলুলয়েডের পর্দায়। কোচ রহিম সাহেবের ভূমিকায় অভিনয় করবেন অজয় দেবগণ। পরিচালনায় অমিত শর্মা। চিত্রনাট্য লিখছেন সালওয়ান কোয়ার্ডজ। ১৯৬২ সালে জাকার্তা এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দল সোনার পদক পায়। যে দলের অধিনায়ক ছিলেন চুনী গোস্বামী। পিকে–বলরাম–চুনী–জার্নাল সিং–অরুণ ঘোষদের দলের দলের দায়িত্বে ছিলেন কোচ রহিম সাহেব। প্রযোজক বনি কাপুর বলেন, ‘কোচ রহিম সাহেবের লড়াই করে উঠে আসার ঘটনা তাকে অবাক করেছে!’ তৎকালীন ফুটবল সমাজের প্রচণ্ড অসহযোগিতার মধ্যে থেকে মাথা উঁচু করে দাঁড়ানোর ঘটনার কথা তিনি মানুষকে জানাতে চান। বিশেষ করে যে দেশে ফুটবল নিয়ে এত আগ্রহ। শুটিংয়ের প্রস্তুতি শুরু হয়েছে। খোঁজখবর নেওয়া চলছে সেই আমলের ফুটবলার ও কর্মকর্তাদের থেকে। প্রযোজনায় রয়েছেন বনি কাপুর, জি স্টুডিও। সহ–প্রযোজনায় জয় সেনগুপ্ত, আকাশ চাওলা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news