নিজস্ব প্রতিনিধি।
“দিল্লির দাঙ্গা ভুলিয়ে দিতেই কেউ কেউ করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে।” বুধবার বুনিয়াদপুরের জনসভা থেকে কেন্দ্রীয় সরকারের উদ্দেশে এমনটাই আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন তিনি বলেন, “দিল্লির দাঙ্গা ভুলিয়ে দিতেই কেউ কেউ করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে।” উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুজনেই দেশবাসীকে সতর্কবার্তা দিয়ে এ বছর হোলী উৎসব পালন না করার ঘোষণা করেন।
মুখ্যমন্ত্রী বলেন, “এখনও দিল্লিতে বহু মানুষ নিখোঁজ। এই প্রসঙ্গেই তিনি বলেন, কেউ কেউ করোনাভাইরাস নিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে।” তিনি আরও বলেন, “দিল্লি দাঙ্গার ভয়াবহতা থেকে মানুষের মন সরিয়ে দিতেই দেশে আতঙ্ক তৈরি করা হচ্ছে। কিন্তু দিল্লিতে যাঁরা মারা গিয়েছেন তাঁরা কেউ কোনও মারণ অসুখে মারা যাননি। মৃত্যু হয়েছে হিংসায়।” প্রসঙ্গত, এদিন সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) টুইট করে লেখেন “সারা বিশ্বের বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, নোভেল করোনাভাইরাস সংক্রমণ রোখার জন্য জমায়েত এড়িয়ে চলুন। সেজন্য আমি স্থির করেছি, এবছর হোলি মিলন উৎসবে যোগ দেব না।” সেই বিষয়টিকেই সামনে রেখেই এদিন আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news