Breaking News
Home / TRENDING / ১৩৯ জন আমায় ধর্ষণ করেছে, ৪২ পাতার অভিযোগ মহিলার

১৩৯ জন আমায় ধর্ষণ করেছে, ৪২ পাতার অভিযোগ মহিলার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

১৩৯ জন তাঁকে ধর্ষণ (Rape) করেছেন। হায়দ্রাবাদ কন্যার অভিযোগ এমনটাই। তেলেঙ্গানার পাঞ্জাগুট্টা থানায় যখন এ হেন এফআইআর দায়ের করেন ২৫ বছরের এই মহিলা তখনই চোখ কপালে ওঠে পুলিশ কর্তাদের। মহিলার অভিযোগের তালিকায় রয়েছেন, ছাত্র নেতা, উকিল, রাজনীতিকের আপ্ত সহায়ক থেকে শুরু করে ব্যবসায়ী ও সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত ব্যক্তিও।

মহিলার বক্তব্য অনুযায়ী, ২০০৯ সালে তাঁর বিয়ে হওয়ার পরেই ২০ জন ব্যক্তি তাঁর শ্লীলতাহানি করেন। এই তালিকায় তাঁর আত্মীয়রাও রয়েছে। এরপর তাঁর বিবাহ বিচ্ছেদ হয়। তিনি বাপের বাড়ি ফিরে আসেন। সেখানেও তাঁর ওপর যৌন নির্যাতন চলতে থাকে বলে অভিযোগ। ৪২ পাতার এফআইআর-এ মহিলা বলেছেন তাঁকে সিগারেটের ছ্যাঁকা দিয়েও অত্যাচার করা হয়েছে। তিনি জানিয়েছেন, বহু মানুষ তাঁকে ধর্ষণ করেন এবং পুলিশ কে জানালে তাঁকে প্রাণে মারার হুমকিও দেন পুলিশ তদন্ত শুরু করেছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *