চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
চিনের বিনিয়োগে ফের কোপ দিল ভারত সরকার । এ বার ভারতীয় রেলের ‘বন্দে ভারত’ এক্সপ্রেস (Vande Bharat Express) ট্রেন তৈরির প্রকল্পে চিনা সংস্থার বরাত বাতিল করে দিল ননরেন্দ্র মোদির সরকার। ৪৪টি সেমি হাই স্পিড ট্রেন তৈরির জন্য ডাকা টেন্ডার বাতিলের কথা শুক্রবার রাতে জানানো হয়েছে রেলমন্ত্রকের (Railway Ministr) অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে। টুইটে লেখা হয়েছে, “৪৪টি সেমি হাই স্পিড ট্রেন (বন্দে ভারত) তৈরির টেন্ডার বাতিল করা হল। এক সপ্তাহের মধ্যে নতুন টেন্ডার প্রকাশ করা হবে। সেখানে মেক ইন্ডিয়া প্রকল্পকে গুরুত্ব দেওয়া হবে।” প্রসংগত, বাতিল হওয়া টেন্ডারের দৌড়়ে এগিয়ে ছিল একটি চিনা সংস্থা। এই ট্রেন তৈরির জন্য আগামী সপ্তাহে নতুন টেন্ডার ডাকা হবে, যেখানে মেক ইন ইন্ডিয়া প্রকল্পকে গুরুত্ব দেওয়া হবে জানানো হয়েছে।
নতুন করে টেন্ডার ডেকে ভারতীয় সংস্থাকে বরাত দেওয়া হবে বলে জানিয়েছে রেল। দেশীয় সংস্থার মুনাফা বাড়াতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে রেল। চেন্নাইয়ের একটি সংস্থাকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে খবর। ৪৪টি বন্দে ভারত ট্রেন তৈরির টেন্ডারে অংশ নিয়েছিল ছ’টি সংস্থা। তাদের মধ্যে একমাত্র বিদেশি সংস্থা রয়েছে সিআরআরসি পায়োনিয়ার ইলেকট্রিক (ইন্ডিয়া) প্রাইভেট লিমিটেড। চিনের সংস্থা সিআরআরসি ওনজি ইলেকট্রিক কোম্পানি লিমিটেড ও গুরুগ্রামের পায়োনিয়ার ফিল-মেড প্রাইভেট লিমিটেড যৌথ ভাবে ২০১৫-তে গড়েছিল ওই সংস্থা। তবে এই সংস্থার বেশির ভাগ অংশিদারিত্ব চিনা সংস্থাটিরই। এই চিনা সংস্থা ছাড়াও ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড (ভেল), সাঙ্গুরের ভারত ইন্ডাস্ট্রিজ, নভি মুম্বইয়ের পাওয়ারনেটিক্স ইকুইপমেন্ট প্রাইভেট লিমিটেড, হায়দরাবাদের মেধা গ্রুপ ও হিমাচল প্রদেশের ইলেক্ট্রোওয়েভ ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড টেন্ডারে যোগ দিয়েছিল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news