Breaking News
Home / TRENDING / দিল্লি পুলিশের হাতে গ্রেফতার আইএস জঙ্গী, বানচাল নাশকতার ছক

দিল্লি পুলিশের হাতে গ্রেফতার আইএস জঙ্গী, বানচাল নাশকতার ছক

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো ।

রাজধানীতে বড়সড় নাশকতার ছক বানচাল করে দিল দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশ্যাল সেল। শুক্রবার গভীর রাতে এনকাউন্টারের পর জঙ্গী সংগঠন ইসলামিক স্টেট বা আইসিসের (IS) সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হল এক যুবককে। ধৃত যুবকের নাম আবু ইউসুফ খান। উত্তরপ্রদেশের বাসিন্দা সে। পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল, ওইদিন রাতে ধৌলা কুয়া ও করোল বাগের মধ্যে আইসিস সদস্যের কিছু গতিবিধি রয়েছে। সেইমতো তাঁকে ধরার ফাঁদ পাতে পুলিশ। পুলিশের গতিবিধি বুঝতেই গুলি চালাতে শুরু করে ওই জঙ্গী। এরপর শুরু হয় এনকাউন্টার। সেনাবাহিনীর স্কুলের সামনে এই গুলির লড়াই চলে। মোট ৫ রাউন্ড গুলি চালানো হয় বলে জানা গিয়েছে । কিছুক্ষণের মধ্যেই অবশ্য পুলিশের জালে ধরা পড়ে ওই জঙ্গী।

দিল্লি পুলিশের স্পেশ্যাল সেলের ডেপুটি কমিশনার প্রমোদ কুশওয়াহ বলেন, “কিছুক্ষণ গুলি বিনিময়ের পরে ওকে গ্রেফতার করা হয়। আবু একাই ছিল। লোন উল্ফ কায়দায় দিল্লিতে নাশকতার উদ্দেশ্য ছিল তার। তার কাছ থেকে একটি পিস্তল ও দুটি আইইডি উদ্ধার হয়েছে। এখনও আবুকে জেরা করাব হচ্ছে। দিল্লিতে এই কাজে তাকে কে সাহায্য করছিল, সেই খোঁজ করা হচ্ছে।” তাঁর কাছ থেকে বিস্ফোরক উদ্ধার হয়েছে। গভীর রাতে এনকাউন্টারের পরে ওই আইসিস সদস্য দিল্লি পুলিশের স্পেশ্যাল সেলের হাতে ধরা পড়ে। তাঁর কাছ থেকে দুটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সেগুলি একটি প্রেশার কুকারের মধ্যে রাখা ছিল বলে খবর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *