Breaking News
Home / TRENDING / পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৬৭৮, মৃত্যু ১৩০ জনের

পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৬৭৮, মৃত্যু ১৩০ জনের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

পশ্চিমবঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের (Health Ministry) প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩০ জন করোনা ভাইরাসের সংক্রমণের আক্রান্ত হয়েছেন এ রাজ্যে। মোট কোভিড আক্রান্তের সংখ্যা ১৬৭৮ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬০। রাজ্য সরকার অবশ্য একই তথ্য জানিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার যে বুলেটিন প্রকাশ করেছে, তাতেও জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় মোট ১৩০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

রাজ্যে মোট কোভিডে মৃত্যু হয়েছে ৮৮ জনের। আরও ৭২ জন করোনা ভাইরাসে (Coronavirus) সংক্রামিত ব্যক্তির মৃত্যু হয়েছে কো-মর্বিডিটির কারণে। কোভিড সংক্রমণ শরীরে থাকা অবস্থায় পশ্চিমবঙ্গে মোট মৃত্যু হয়েছে ১৬০ জনের। এখনও পর্যন্ত সেরে উঠেছেন মোট ৩২৩ জন। করোনা সংক্রমণকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৩৬৪ জন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *