Breaking News

ঈশানিকা ভোরাই

গতবারের তুলনায় এবারের পঞ্চায়েত ভোটে অশান্তি কম হয়েছে। কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে।” নবান্নে সাংবাদিক সম্মেলন করে এমনটাই দাবি করলেন রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ ও এডিজি আইনশৃঙ্খলা অনুজ শর্মা। এদিন রাজ্য পুলিশের ডিজি বলেন, “অনেকদিন পর আমরা রাজ্যে এক দফায় ভোট সম্পন্ন করতে পেরেছি। রাজ্য পুলিশই ভোট পরিচালনা করেছে । কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও গতবারের থেকে অশান্তি কম হয়েছে।” এদিন ডিজি আরও বলেন, “গতবার পঞ্চায়েত নির্বাচনে ২৫ জনের মৃত্যু হয়েছিল। এবার সেই তুলনায় সেই সংখ্যা অনেক কম। বিভিন্ন জায়গায় মৃতের সংখ্যা নানা রকম দেখানো হচ্ছে। আমরা যে তথ্য পেয়েছি তাতে মোট ১২ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে ৬ জনের মৃত্যু হয়েছে। বাকি ৬ জনের মৃত্যুর সঙ্গে নির্বাচনের কোনও যোগ পাওয়া যায়নি।” এবারের নির্বাচনে যাদের মৃত্যু হয়েছে তাদের নাম –

১) কুলতলি-আরিফ আলি(তৃণমূল)।
২) শান্তিপুর-সঞ্জীব প্রামাণিক(তৃণমূল)।
৩) নাকাশি পাড়া-ভোলা তফাদার(তৃণমূল)।
৪) নন্দীগ্রাম-আপ্পু মান্না ও যোগেশ্বর ঘোষ(সিপিএম)।
৫) কুশমুন্ডি-বিশ্বনাথ টুডু(জেডিপি)।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *