নিজস্ব সংবাদদাতা
মঙ্গলবার ভাঙড়ে মহামিছিলের ডাক দিল কৃষি জীবনজীবিকা কমিটি। আজকের মত অবরোধ তুলে নিল হাড়োয়া রোড থেকে। সোমবারের পঞ্চায়েত ভোটে জমি কমিটির তিনজন পোলিং এজেন্ট ও একজন সমর্থক নিঁখোজ বলে অভিযোগ করে জমি কমিটি। ভোট শেষ হতেই খামার আইট মোড়ে জমায়েত হয় কৃষি জীবন জীবিকা কমিটির সমর্থকরা। জমায়েতে উপস্থিত ছিলেন গ্রামের মহিলারাও। উপস্থিত জমি কমিটির নেতা অলীক চক্রবর্তীর নেতৃত্বে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় সমর্থকেরা। ভাঙরে পুনর্নির্বাচনের দাবির পাশাপাশি হাফিজুলের খুনের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান তারা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news