নীল বণিক
সব আশঙ্কাকে মিথ্যা প্রমাণ করে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে বলে দাবি করলেন পার্থ চট্টোপাধ্যায়। সোমবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে পার্থ বলেন, আজকের ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে তার বেশীরভাগই তৃণমূলের। বিরোধীরা যারা বলছেন তাদের দলের লোক সেটা ভিত্তিহীন এবং অসত্য অভিযোগ । বাড়িতে আগুন লাগিয়ে মেরে ফেলা হয়েছে সেটাও মিথ্যা কথা বলে দাবি করেন তিনি । পার্থ চট্টোপাধ্যায় আরও বলেন, বিজেপি নোংরা খেলা খেলছে। অসম, ঝাড়খণ্ড এবং বাংলাদেশ থেকে তাদের সমর্থকদের নিয়ে এসে সীমান্তবর্তী এলাকায় ভোট নিজেদের দিকে প্রভাবিত করার চষ্টা করছে। এই কাজে কেন্দ্রীয় সরকারের বিএসএফ ও সাহায্য করছে বিজেপিকে, এমনটাই অভিযোগ তাঁর । উলুবেড়িয়া, বেলডাঙা এলাকায় বিজেপি দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ বাধানোর চক্রান্ত করেছিল কিন্তু এটা ভালো যে আম জনতা সেখানকার সেটা হতে দেয় নি। পার্থ বলেন, এদিনের ভোটে সিপিএম ,কংগ্রেস এবং বিজেপি সব আদর্শ ভুলে অনেক জায়গায় তৃণমূলের বিরুদ্ধে এক হয়েছে । এই বোঝাপড়া বহুদিন ধরেই চলছে সেটা আজ প্রমাণিত হল। পার্থ চট্টোপাধ্যায় এদিন পুলিশের ভূমিকার প্রসংশা করে তাঁদের অসীম ধৈর্য এবং সুশাসনের জন্য ধন্যবাদ জানান ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news