Breaking News
Home / TRENDING / সুজাপুরের ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার ১২ জন

সুজাপুরের ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার ১২ জন

সূর্য সরকার।

মালদার সুজাপুরের (sujapur) ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের গাড়িতে হামলা সহ আগুন সংযোগ করার ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করে আটক করা হচ্ছে। এখনও পর্যন্ত এলাকার পরিস্থিতি থমথমে রয়েছে। সুজাপুর এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। গতকালের ঘটনায় পুলিশের মোট ছয়টি গাড়িতে অগ্নিসংযোগ ঘটানো হয়। পুলিশের দ্বারা এলাকার নয়মৌজা স্ট্যান্ডে বেসরকারী গাড়ি ভাঙচুরের যে ছবি ভাইরাল হয়েছে। সেই ছবি দেখে অভিযুক্ত পুলিশকর্মীদের বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত করা হচ্ছে।

এদিন সুজাপুর এলাকা পরিদর্শনে গেলেন সুজাপুরের কংগ্রেস (Congress) বিধায়ক ঈষা খান চৌধুরী। দেখা করলেন কালিয়াচক থানার আইসির সাথে। অহেতুক কোন নিরাপদ ব্যাক্তিকে মিথ্যা মামলায় অভিযুক্ত করে পুশিশ যাতে গ্রেপ্তার না করে তাঁর আবেদন জানান। প্রকৃত তথ্য ও প্রমানের ভিত্তিতে ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হয় তাঁর দাবী জানান। পাশাপাশি পুলিশ বন্দুকের বাঁট ও ইট ছুঁড়ে গাড়ী ভাঙছে সেই ভাইরাল ভিডিও ফুটেজের তদন্ত করে অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানান।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *