নীল রায়। ও সূর্য সরকার।
বিরোধী রাজনৈতিক দলগুলোর ডাকা দিল্লির বৈঠকে যোগ দিতে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার বিধানসভায় সংবিধান সংশোধনী বিল পাস হওয়ার একদিনের অধিবেশন ডাকা হয়েছে। এখানে বক্তৃতা করতে ওঠেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি বুধবারের বন্ধের বামফ্রন্ট কংগ্রেসের তাণ্ডব নিয়ে সরব হন। মমতা বলেন, “যারা ঘোলা জলে মাছ ধরতে নেমেছে তাদের বলছি দিল্লিতে এক পলিসি এবং এরা যে আরেক পলিসি এটা চলবে না, আমি বন্ধের বিরোধিতা করি।”- তিনি আরও বলেন, “সিপিএম কংগ্রেস গুন্ডাগিরি করছে। এখানে ওরা যা করছে আমি আর সিপিএম কংগ্রেসের সঙ্গে একসঙ্গে কিছু করব না।”
এরপর বিধানসভায় নিজের ঘর থেকে এনসিপি নেতা শরদ পাওয়ারকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের। ফোনেই তাঁকে বলেন, ” শরদজী আমি দিল্লি যাব না, আপনি বলে দেবেন। আগামীকাল এখানে বাম-কংগ্রেস যা করেছে। আমি দিল্লি যাব না।” সূত্রের খবর, ফোনে এনসিপি নেতা শরদ পাওয়ারকে (Sharad Power) এমনটাই বলেছেন তৃণমূল নেত্রী। যদিও, রাজ্য কংগ্রেস ও বামফ্রন্টের পক্ষে দাবি করা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুশি করতে বিরোধীদের ডাকা বৈঠকে যাবেন না মুখ্যমন্ত্রী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news