সুজয় (সুফি) রায় :
বলছেন, বাগানে তিনি হ্যাপি। দলবদলের বাজারে কোনও ফুটবলারের মুখ দিয়ে এই কথাটা বের হলে তিনি ক্লাব বদল করার সম্ভবনা কম। বাগানের ডিফেন্ডার কিংসলের ক্ষেত্রেও তাই। সামনের মরশুমে কিংসলের মোহনবাগানে খেলার সম্ভাবনা বেশি। কলকাতা লিগ ও আই লিগে কিংসলের পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট বাগানের সদস্য–সমর্থকরা।
সুপার কাপে প্লাজাকে নিয়ে শঙ্কিত কিংসলে। বলেন, ‘ডার্বিতে প্লাজা গোল পাইনি মানে ও খারাপ প্লেয়ার, এরকমটা ভাবা একদম ঠিক নয়। প্লাজা কোয়ালিটি ফুটবলার। সবারই ভাল–মন্দ মিলিয়ে সময় যায়। প্লাজা এখন ছন্দে রয়েছে। ওকে নিয়ে ভাবতে হবেই।’
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news