নিজস্ব সংবাদদাতা :
মুখ্যমন্ত্রীর সঙ্গে রানীগঞ্জ-আসানসোল ইস্যুতে কথা বলতে চান রাজ্যপাল। সুত্রের খবর নবান্ন রাজ্যপালকে রানীগঞ্জ যেতে বাধা দিলেও এখনও হাল ছাড়েননি রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠি। সাধারণ মানুষ যেখানে বিপন্ন, সেখানে না যেতে পেরে কিংবা মারাত্মক আহত পুলিশ অফিসারকে দেখতে যেতে না পেরে অসন্তুষ্ট রাজ্যপাল। তিনি এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছেন বলে সুত্রের খবর। এমনকি তিনি মুখ্যমন্ত্রীকে নিয়ে একসঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে যেতে চান। শুক্রবার এই নিয়ে তিনি মমতার সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news